advertisement

হকিতে ডাচদের বিরুদ্ধে লড়ে হার ভারতের

Last Updated:

ভারত: ১ নেদারল্যান্ডস: ২

ভারত: ১
নেদারল্যান্ডস: ২
#রিও দি জেনেইরো :   অলিম্পিকের ষষ্ঠ দিন ছিল ভারতীয়দের জন্য আরও একটা ব্যর্থতার দিন ৷ প্রত্যেক ইভেন্টেই একের পর এক হারের খবর শুনতে শুনতে ক্লান্ত ভারতীয় সমর্থকরা অনেক আশা নিয়ে এদিন শ্রীজেশদের ম্যাচ দেখতে টিভি সেট খুলে বসেছিলেন ৷ সেখানেও শেষপর্যন্ত হতাশাই সম্বল হল তাঁদের ৷
advertisement
advertisement
বিশ্বের দু’নম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেই হার হজম করল ভারতীয় হকি দল ৷ তবে ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত চলে রুদ্ধশ্বাস লড়াই ৷ কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করতে আজ সর্দারদের প্রয়োজন ছিল শুধুমাত্র ড্র ৷ কিন্তু সেটা শেষপর্যন্ত হল না ৷ ২-১ গোলে হেরেই গেল মেন ইন ব্লু’রা ৷
advertisement
পাঁচ পাঁচটি পেনাল্টি কর্নার ৷ এতগুলি গোল করার সুযোগ ৷ তাও আবার ম্যাচের শেষ লগ্নে ৷ ততক্ষণে ম্যাচ শেষের হুটার বেজে গিয়েছে৷ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত৷ গোলকিপার অধিনায়ক শ্রীজেশ নিজে উঠে গেলেন একজন বাড়তি ফরোয়ার্ড খেলানোর জন্য ৷ কিন্তু এত কিছু করেও নিট ফল শূন্য ৷ ভারতীয় দলের হয়ে এদিন একমাত্র গোল রঘুনাথের ৷ যদিও শেষ আটে ওঠার সব আশা এখনও শেষ হয়ে যায়নি ৷ গ্রুপের শেষ ম্যাচ কানাডার সঙ্গে জিতলে কোয়ার্টারে চলে যাবে ভারত ৷
advertisement
এদিকে অলিম্পিকে ভারতের হতশ্রী পারফরম্যান্স অব্যাহত৷ এদিন আবার পুরুষদের বক্সিংয়ে ব্যান্টমওয়েট বিভাগে কিউবান প্রতিদ্বন্দ্বীর কাছে প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন ভারতের অন্যতম পদক দাবিদার শিবা থাপা৷ প্রথমে গুট্টাদের হার, তারপর দীপিকা কুমারি ও বোম্বাইলাদেবীর বিদায়, সবমিলিয়ে দিনটা খুব খারাপ যাচ্ছে ভারতের৷ এখনও ভারতের পদক ঝুলি শূন্য ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
হকিতে ডাচদের বিরুদ্ধে লড়ে হার ভারতের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement