advertisement

Asian Champions Trophy 2023 Hockey: কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে ভারত, এবার সামনে পাকিস্তান

Last Updated:

Asian Champions Trophy 2023 Hockey: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অব্যাহত থাকল ভারতের অপরাজিত তকমা। মাঢে একটি ম্যাচ জাপানেপ বিরুদ্ধে ড্র করেছিল ভারতীয় হকি দল। এবার কোরিয়াকে হারাল টিম ইন্ডিয়া।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অব্যাহত থাকল ভারতের অপরাজিত তকমা। মাঝে একটি ম্যাচ জাপানের বিরুদ্ধে ড্র করেছিল ভারতীয় হকি দল। এবার দক্ষিণ কোরিয়াকে হারাল টিম ইন্ডিয়া। গোটা ম্যাচে প্রতিপত্তি বজায় রেখে খেলেই জয় হরমনপ্রীত সিং, শামসের সিং, নীলকান্ত শর্মারা। খেলার ফল ভারত ৩ ও কোরিয়া ২। সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়াতেই পারত ভারতীয় দল। পাকিস্তান ম্যাচের আগে জয় পেয়ে খুশি ভারতীয় হকি।
এদিন ম্যাচের শুরু আক্রমণাত্মক হকি খেলে ভারতীয় দল। গোলের মুখ খোলার চেষ্টা করতে থাকে। যার ফলও মেলে হাতেনাতে। ম্যাচ শুরুর ৬ মিনিটের মধ্যেই প্রথম গোল পেয়ে যায় ভারত। শামসের সিংয়ের থেকে পাস নিয়ে কোরিয়ার ডিফেন্স লাইনকে বোকা বানিয়ে বল বাড়িয়ে অরক্ষিত থাা নীলকান্ত শর্মাকে। সহজ সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি তিনি। গোল করে দলকে লিড এনে দেন তিনি। যদিও সেই লিড ভারচ বেশি সময় ধরে রাখচে পারেনি। ৬ মিনিটের মধ্যেই কিম সুংহিউনের গোলে ম্যাচে সমতা ফেরায় কোরিয়া।
advertisement
এরপর পাল্টা আক্রমণ করে ভারতীয় দল। লিড পেতে মরিয়া হয়ে ওঠে মনপ্রীত সিংরা। ম্যাচের ২৩ মিনিটে ফের এগিয়ে যায় ভারত। এবার পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন মনপ্রীত সিং। তৃতীয় গোলের জন্যও বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে। মনদীপ সিংয়ের গোলে ব্যবধান ৩-১ করে ভারত। ম্যাচের শেষ মুহূর্তে কোরিয়া একটি গোল শোধ করলেও জয় পেতে কোনও সমস্যা হয়নি ভারতের। ৩-২ গোলে জয় পায় ভারত।
advertisement
advertisement
এই জয়ের ফলে ৪ ম্যাচে ৩ জয় ও এক ড্র নিয়ে ভারতীয় দলের পয়েন্ট দাঁড়াল ১০। বর্তমানে লিগ টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় দল। সেমি ফাইনালের টিকিটও পাকা হয়ে গিয়েছে। আগামি বুধবার ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। সেমির টিকিট পাকা হলেও চিরপ্রতিদ্বন্দ্বি দলে বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবতে নারাজ ভারতীয় হকি দল।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Asian Champions Trophy 2023 Hockey: কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে ভারত, এবার সামনে পাকিস্তান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement