advertisement

Viral Video: পিঠে অক্সিজেন সিলিন্ডার, ৮৩ বছর বয়সেও খেলছেন ক্লাব ক্রিকেট, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

Last Updated:

Viral Video: কখনও শুনেছেন ৮৩ বছর বয়সেও ক্লাবের হয়ে ক্রিকেট খেলছেন। তাও আবার অসুস্থ অবস্থায় পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। যা শুধু অবাক করাই নয়, কুর্নিশ জানানোর যোগ্য। এমন বিরল ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে।

বয়স যে কেবল মাত্র একটি সংখ্যা তা অনেকেই নানা ক্ষেত্রে প্রমাণ করেছেন। ক্রীড়া ক্ষেত্রে ক্রিকেট হোক আর ফুটবল বর্তমানে আগের তুলনায় অনেক বেশি বয়স পর্যন্ত নিজেদের কেরিয়ার টেনে নিয়ে যান অনেকেই। কিন্তু কখনও শুনেছেন ৮৩ বছর বয়সেও ক্লাবের হয়ে ক্রিকেট খেলছেন। তাও আবার অসুস্থ অবস্থায় পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে। যা শুধু অবাক করাই নয়, কুর্নিশ জানানোর যোগ্য। এমন বিরল ঘটনা ঘটেছে স্কটল্যান্ডে।
ক্রিকেটের প্রতি অগাধ প্রেম নাম। অ্যালেক্স স্টিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৮৩ বছরের বৃদ্ধের পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলার ভিডিও। পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অনায়াসে দক্ষতার সঙ্গে উইকেট কিপিং করে চলেছেন তিনি। এখন তিনি খেলেন ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে। এই বয়সে এসেও তাঁর খেলার প্রতি আগ্রহ ও ভালোবাসায় কোনও খামতি নেই। পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়েই চালিয়ে যাচ্ছেন ক্রিকেট।
advertisement

View this post on Instagram

A post shared by Cricketgraph (@cricketgraph)

advertisement
advertisement
শেষ ৩ বছর ধরে শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা মাঠে যেতে বারণ পর্যন্ত করেছিলেন। এই রোগ প্রথম ধরা পড়ার সময় বলা হয়েছিল এক বছর বাঁচবেন তিনি। কিন্তু তার ইচ্ছের কাছে হার মানছে সব প্রতিকুলতা। জীবনী শক্তিতে বলিয়ান হয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। মাঠে এখনও তাঁর উইকেট কিপিংয়ের ক্ষিপ্রতা অনেককেই অবাক করে। মৃত্যুকেও যেন তিনি হেলায় স্টাম্প আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়েছেন।
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
প্রসঙ্গত, একটা সময় স্কল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন অ্যালেক্স স্টিল। ১৯৬৭ সালে স্কটল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। জাতীয় দলের নিয়মিত প্লেয়ার ছিলেন তিনি। ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের বিরুদ্ধে খেলেছেন জীবনের প্রথম ম্যাচ। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২টি হাফ সেঞ্চুরি সহ ২৪.৮৪ গড়ে ৬২১ রান করেছেন। অ্যালেক্স স্টিলের ভিডিও দেখে ধন্য ধন্য করছে সোশ্যাল মিডিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: পিঠে অক্সিজেন সিলিন্ডার, ৮৩ বছর বয়সেও খেলছেন ক্লাব ক্রিকেট, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement