advertisement

Ind W vs Ban W: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারতের মেয়েরা, ১০ উইকেটে মেগা জয় স্মৃতি-রেণুকারা

Last Updated:

Ind W vs Ban W: বাংলাদেশকে ১০ উইকেটে হারাল মহিলা ব্লু ব্রিগেড৷ এদিন জয়ের জন্য ভারত মাত্র ১১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷

এশিয়া কাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল
এশিয়া কাপের ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল
ডাম্বুলা: Ind W vs Ban W -মহিলাদের এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশকে ১০ উইকেটে হারাল মহিলা ব্লু ব্রিগেড৷ এদিন জয়ের জন্য ভারত মাত্র ১১ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷
ভারতীয় মহিলাদের বিরুদ্ধে একেবারেই ছন্নছাড়া ব্যাটিং বাংলাদেশ মহিলাদের৷ শুক্রবার সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷ ২০ ওভারে ৮ উইকেটে ৮০ রানই তুলতে পারেন বাংলাদেশের বাঙালি মেয়েরা৷
এদিকে জয়ের জন্য প্রয়োজনীয় ৮১ রান তাড়া করতে নেমে ভারতীয় মেয়েরা একটাও উইকেট হারাননি৷ এদিন স্মৃতি মন্ধানার ব্যাট আগুন ঝরায়৷ তিনি ৩৯ বলে ৫৫ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার ও ১ টি ছক্কা দিয়ে৷
advertisement
advertisement
অন্যদিকে ধামাকা ক্রিকেট খেলা শাফালি এদিন একটু সংযত ছিলেন৷ তিনিও অপরাজিত ছিলেন ২৬ রানে৷ তিনি ২৮ বল খেলে ২৬ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ২ টি চার৷
advertisement
৭ রানে প্রথম উইকেট হারানো দিয়ে শুরু করে বাংলাদেশের মেয়েরা৷ কিন্তু কোনও সময়েই এই ধাক্কা কাটাতে পারেনি৷ নিয়মিত ব্যবধানে হারাতে থাকে উইকেট৷
advertisement
বাংলাদেশের হয়ে নিগার সুলতানা সর্বোচ্চ ৩২ রান করেন৷ তিনি ৫১ বলে ৩২ রানের ইনিংসে রয়েছে শুধুমাত্র ২ টি চার দিয়ে৷ তবে এদিন বাকি বাংলাদেশি ক্রিকেটার শ্রোনা আকটের ১৯ করেন৷
—- Polls module would be displayed here —-
এই দুই ক্রিকেটার ছাড়াই সব ক্রিকেটার এক অঙ্কের রানই করতে পারেন মহিলা এশিয়া কাপের ফাইনালে৷
advertisement
advertisement
ভারতীয় মহিলা দলের হয়ে বল হাতে সবচেয়ে সফল রেণুকা সিং৷ তিনি ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়াও রাধা যাদবও ৩ উইকেট নেন৷ তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন৷ এছাড়া পূজা বস্ত্রাকার ও দীপ্তি শর্মা ১ টি করে উইকেট নেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind W vs Ban W: বাংলাদেশকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারতের মেয়েরা, ১০ উইকেটে মেগা জয় স্মৃতি-রেণুকারা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement