advertisement

জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই ঠিক হয়ে যাবে ভারতের ভাগ্য! সকলের নজর সেই দিকে

Last Updated:

India vs Zimbabwe: দক্ষিণ আফ্রিকা–র কাছে বড় ব্যবধানে হারের ফলে দলের নেট রান রেট অনেকটাই কমে গেছে। ফলে শেষ দুই ম্যাচে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয় পাওয়াও জরুরি হয়ে পড়েছে।

News18
News18
টি–২০ বিশ্বকাপ ২০২৬–এ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এখন কঠিন পরিস্থিতিতে রয়েছে ভারত। সুপার এইট পর্বে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা–র কাছে বড় ব্যবধানে হারের ফলে দলের নেট রান রেট অনেকটাই কমে গেছে। ফলে শেষ দুই ম্যাচে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জয় পাওয়াও জরুরি হয়ে পড়েছে।
পরিস্থিতি আরও নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ফলের ওপর। যদি দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে সমীকরণ সহজ হবে এবং ভারত নিজেদের দুই ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনালে উঠতে পারে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ জিতলে তিন দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভারতের সামনে সবথেকে সহজ অঙ্ক দক্ষিণ আফ্রিকা যেন তাদের সব ম্যাচ জেতে ও টি ইন্ডিয়া নিজেদের ম্যাচগুলি জেতা। ফলে দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলের উপর নির্ভর করছে অনেক কিছু।
advertisement
ভারতের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ জিম্বাবোয়ে–র বিরুদ্ধে। এই ম্যাচে বড় ব্যবধানে জিততে পারলে নেট রান রেট দ্রুত বাড়ানো সম্ভব। কারণ বর্তমানে ভারতের রান রেট মাইনাস ৩.৮০০। ফলে বড় ব্যবধানে জয় না পেলে শেষ পর্যন্ত সেটাই নির্ণায়ক হতে পারে।
advertisement
বিশেষজ্ঞদের মতে, দ্রুত রান তোলা এবং প্রতিপক্ষকে কম রানে আটকে দেওয়াই ভারতের প্রধান লক্ষ্য হওয়া উচিত। পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং, মাঝের ওভারগুলোতে রান তোলার গতি ধরে রাখা এবং বোলিংয়ে দ্রুত উইকেট নেওয়া—এই তিনটি বিষয়েই জোর দিতে হবে দলকে।
advertisement
সব মিলিয়ে ভারতের সামনে পথ এখনও খোলা আছে, তবে ভুলের কোনো সুযোগ নেই। শেষ ম্যাচটি যেহেতু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, তাই তার আগে দল সঠিক হিসাব জেনে মাঠে নামতে পারবে। এখন সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নিখুঁত পরিকল্পনা, আক্রমণাত্মক মানসিকতা এবং বড় ব্যবধানে জয়—এই তিনটিই হবে ভারতের সাফল্যের চাবিকাঠি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগেই ঠিক হয়ে যাবে ভারতের ভাগ্য! সকলের নজর সেই দিকে
Next Article
advertisement
Bomb Threat in Ruby Passport Office: রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরগুলিতে বিস্ফোরণের হুমকি-মেল! রাজ্যজুড়ে শোরগোল
রুবি-সল্টলেক পাসপোর্ট অফিসে বোমাতঙ্ক, জেলায় জেলায় ডাকঘরে বিস্ফোরণের হুমকি-মেল! চাঞ্চল্য
  • আদালতে বোমাতঙ্কের পর এবার জেলায় জেলায় পোস্ট অফিসে বোমাতঙ্কের খবর

  • এমনকী খাস কলকাতায় রুবি পাসপোর্ট অফিসেও বোমাতঙ্কের খবর

  • সেক্টর ফাইভের পাসপোর্ট অফিসেও বোমাতঙ্ক ছড়াল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement