IND vs ZIM: আর কিছু সময় পরই মেগা ম্যাচ! ভারতের একাদশে মহাচমক! করা থাকছে দলে আর কারা পড়ছে বাদ?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ZIM T20 World Cup 2026: আর কিছু সময়েক অপেক্ষা। টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর কিছুটা চাপে টিম ইন্ডিয়া।
আর কিছু সময়েক অপেক্ষা। টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর কিছুটা চাপে টিম ইন্ডিয়া। জয় ছাড়া কোনও গতি নেই সূর্যকুমার যাদবের দলের। হার থেকে শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া ভারত।
মেগা ম্যাচে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে না থাকা অক্ষর প্যাটেল একাদশে ফিরতে পারেন। গত ম্যাচে ওয়াশিংটন সুন্দর ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই ব্যর্থ হন। তিনি মাত্র দুই ওভার বল করে উইকেট পাননি এবং ব্যাট হাতে ১১ রান করেন। ফলে দল নির্বাচন নিয়ে সমালোচনা বাড়ছে। ফলে সহ অধিনায়ক অক্ষরের ফেরা এক প্রকার পাকা।
advertisement
শুধু সুন্দর নন, তিলক বর্মা, অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের জায়গাও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে অন্তত দুজনকে একাদশের বাইরে রাখা হতে পারে। তিলক কিছু রান করলেও তার স্ট্রাইক রেট কম। রিঙ্কুও ফিনিশার হিসেবে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি। এমনিতেও পারিবারিক কারণে দলের বাইরে গিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেট বিবেচনায় দলে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। তিনি টুর্নামেন্টে একটি ম্যাচে ভালো বোলিং করেছিলেন। অন্যদিকে ব্যাটিং শক্তি বাড়াতে তিলক বা অভিষেকের জায়গায় সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন, যিনি সাম্প্রতিক ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও দ্রুত রান করে নজর কেড়েছিলেন।
এক ঝলকে দেখে নিন জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 26, 2026 5:11 PM IST







