Ind vs WI: দাদারা ফ্লপ, শ্রেয়স, পন্থ, দীপকদের ব্যাটে ভারতের স্কোর ২৬৫/১০
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
শ্রেয়স আইয়ার (Shreyash Iyer), ঋষভ পন্থ (Rishabh Pant), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), দীপক চাহারের (Deepak Chahar) ব্যাটে ৫০ ওভারে ১০ উইকেটে ২৬৫ রান করে৷
#আহমেদাবাদ: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় একদিনের (3rd ODI) ম্যাচে বড় দাদাদের ফ্লপ শো৷ জ্বলে উঠলেন তরুণ তুর্কিরা৷ শ্রেয়স আইয়ার (Shreyash Iyer), ঋষভ পন্থ (Rishabh Pant), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), দীপক চাহারের (Deepak Chahar) ব্যাটে ৫০ ওভারে ১০ উইকেটে ২৬৫ রান করে৷
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) তৃতীয় একদিনের (3rd ODI) ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)৷ করোনা সংক্রমণ কাটিয়ে দলে ফেরেন শিখর ধাওয়ান৷ রোহিত শর্মা জোসেফের বলে ১৩ রান করে আউট হয়ে যান৷ এরপর প্যাভিলিয়নে ১০ রান করে আউট হয়ে যান শিখর ধাওয়ান৷ ফ্লপ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও (Virat Kohli) ৷ কোহলি ০ করে ফিরে যান৷
advertisement
আরও পড়ুন - Virat Kohli's Duck: আবার একটা ‘শূন্য’, Ind vs WI সিরিজে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে উত্তাল ট্যুইটার
advertisement
একটা সময় মনে হচ্ছিল ক্যারিবিয়ানরা বোধহয় এই ম্যাচে ভারতকে দাঁত ফোটাতে দেবে না৷ কিন্তু তারা ভুল ভেবেছিল৷ তরুণ শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ দায়িত্ব নিয়ে দাদাদের ভুল শোধরানোর কাজে লেগে যান৷ শ্রেয়স আইয়ার (Shreyash Iyer) ১১১ বলে ৮০ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৯ টি চার দিয়ে৷
advertisement
FIFTY for @RishabhPant17! 👌 👌 A fine effort with the bat from the #TeamIndia wicketkeeper as he brings up his 5⃣th ODI half-century. 👏 👏 #INDvWI @Paytm Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/uQG1paVI4P
— BCCI (@BCCI) February 11, 2022
advertisement
.@ShreyasIyer15 on the charge as he brings up a solid half-century. 👏👏#TeamIndia move to 134/3 after 27 overs. #INDvWI @Paytm Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/m6OutpIWni
— BCCI (@BCCI) February 11, 2022
50-run stand & going strong! 👏 👏@deepak_chahar9 & @Sundarwashi5 complete a brisk half-century partnership. 👌 👌#TeamIndia 237/6 after 45.1 overs. #INDvWI | @Paytm Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/c3Wyf9tezj
— BCCI (@BCCI) February 11, 2022
advertisement
এদিকে ঋষভ পন্থের (Rishabh Pant) ব্যাটেও এদিন অর্ধশতরান ৷ ৫৪ বলে ৫৬ করেন তিনি৷ তাঁর ইনিংসে রয়েছে ১ টি ছয় এবং ৬ টি চার৷ আইয়ার ও পন্থ দুজনেই ওয়ালশের শিকার৷
advertisement
এদিকে দীপক চাহার (Deepak Chahar) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) জুটিতে ওঠে ৫০ রান৷
মূলত এদের সবার সৌজন্যে ১০ উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৬৫ রান করে ভারত৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 11, 2022 5:34 PM IST









