advertisement

IND vs SA: চোট কাটিয়ে ফিরেই ঝকঝকে হার্দিক, ঝোড়ো ব্যাটিংয়ে ওড়ালেন প্রোটিয়া বোলিংয়ের জুজু, ভিডিওতে প্রমাণ

Last Updated:

IND vs SA: ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে৷ 

হার্দিক পান্ডিয়ার ঝোড়ো হাফ সেঞ্চুরি
হার্দিক পান্ডিয়ার ঝোড়ো হাফ সেঞ্চুরি
IND vs SA: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি টোয়েন্টি ম্যাচে ফিরেই ছাপ রাখলেন হার্দিক পান্ডিয়া৷ বারাবাটিতে প্রোটিয়া বোলিং আক্রমণ শুরু থেকেই ধার শানাচ্ছিল৷ শুরুতেই চোট সারিয়ে ফিরে আসা শুভমান গিল মাত্র ৪ করে প্যাভিলিয়নে ফিরে যান৷  অভিষেক শর্মাও বিশেষ কিছু করতে পারেননি৷ অধিনায়ক সূর্যকুমার যাদবের ফ্লপ শো জারি৷ এদিন তিনি ১২ রানে প্যাভিলিয়নে ফিরে যান৷
এই পরপর ধাক্কার পরে একটুখানি দলের ইনিংসের হাল ধরে তিলক ভর্মা-অক্ষর প্যাটেল জুটি৷ ৩২ বলে ২৬ করেন তিলক অন্যদিকে অক্ষরের অবদান ২১ বলে ২৩ রানের৷ এই দিনটা ছিল হার্দিকের৷ তিনি ফিরেই ধামকা ইনিংস উপহার দেন৷ তার ২৮ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংসের জেরেই ভদ্রস্থ ১৭৫ রানে পৌঁছে যায়৷ হার্দিকের এদিনের ইনিংস সাজানো ৬ টি চার ও ৪টি ছক্কা দিয়ে৷ তিনি এদিনের ম্যাচে অপরাজিত ছিলেন৷
advertisement

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

advertisement
advertisement
শিভম দুবে ও জিতেশ শর্মা  শেষবেলায় ১০ ও ১১ রান করেন৷ এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি এবং লুথো সিপামলা ৩ ও ২ টি উইকেট নেন৷ এদিন ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৫ রান করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: চোট কাটিয়ে ফিরেই ঝকঝকে হার্দিক, ঝোড়ো ব্যাটিংয়ে ওড়ালেন প্রোটিয়া বোলিংয়ের জুজু, ভিডিওতে প্রমাণ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement