advertisement

IND vs PAK: ভারত-পাকিস্তান মহিলা বিশ্বকাপের মঞ্চেও নৌ হ্যান্ডশেক বিতর্ক! নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও

Last Updated:

India vs Pakistan:যেমমটা দেখা গিয়েছিল সদস্য সমাপ্ত এশিয়া কাপের প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচে। ঠিক তেমনটাই এবার দেখা গেল আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথে।

News18
News18
কলম্বো: যেমমটা দেখা গিয়েছিল সদস্য সমাপ্ত এশিয়া কাপের প্রতিটি ভারত-পাকিস্তান ম্যাচে। ঠিক তেমনটাই এবার দেখা গেল আইসিসি মহিলা একদিনের বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথে। পহেলগাঁও সন্ত্রাসী হামলে ও ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর এশিয়া কাপে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব একটিও ম্যাচে হ্যান্ডশেক করেননি। এবার মহিলা বিশ্বকাপেও একই কাণ্ড।
বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যু কলম্বোতে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এই টুর্নামেন্টের ষষ্ঠ লীগ ম্যাচে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ। টসের সময় দেখা গেল এশিয়া কাপের পুনরাবৃত্তি। ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা একে অপরকে একেবারে উপেক্ষা করেন। পুরুষদের এশিয়া কাপ ২০২৫-এ এমন ঘটনা আগে দেখা গেলেও, মহিলা ক্রিকেটে এটি ছিল অত্যন্ত নজরকাড়া এক মুহূর্ত।
advertisement
advertisement
উভয় অধিনায়ক টসের সময় চোখাচোখিও এড়িয়ে যান এবং করমর্দনের প্রচলিত রীতিকে উপেক্ষা করেন। সোশ্যাল মিডিয়ায় দ্রুতই এই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে এবং তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই একে খেলাধুলার চেতনার পরিপন্থী হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি বর্তমান রাজনৈতিক ও ক্রীড়াগত টানাপোড়েনের প্রতিফলন।
advertisement
পহেলগাঁতে সন্ত্রাসী হামলার পর এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। বাধ্যবাধকতার জন্য ম্যাচ খেলতে হলেও, কোনও রকম সৌজন্যতার পতে ভারতীয় ক্রিকেট দল যে হাঁটবে না তা বোঝা গেল মহিলা বিশ্বকাপের মঞ্চেও। পুরুষ ও মহিলা দলের এই সিদ্ধান্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ভারত-পাকিস্তান মহিলা বিশ্বকাপের মঞ্চেও নৌ হ্যান্ডশেক বিতর্ক! নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement