advertisement

IND vs PAK: ম্যাচের আগেই ভয়ে কাঁপছে পাকিস্তান! 'ওপরওয়ালা যেন বৃষ্টি দেন...'! মন্তব্য পাক ক্রিকেটারের

Last Updated:

IND vs PAK: ভারত ও পাকিস্তানের মধ্যে টি২০ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

News18
News18
ভারত ও পাকিস্তানের মধ্যে টি২০ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। শ্রীলঙ্কা-র পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির সম্ভাবনা থাকায় খেলায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি ম্যাচের উত্তেজনার পাশাপাশি অনিশ্চয়তাও বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়া সংস্থা AccuWeather জানিয়েছে, রবিবার দিনে প্রায় ৯৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরে বজ্রসহ বৃষ্টি ও ঘন মেঘ থাকতে পারে। রাতে সম্ভাবনা কমে প্রায় ২৫ শতাংশ হলেও ম্যাচ শুরুর সময় বৃষ্টির ঝুঁকি পুরোপুরি কাটছে না। এতে মাঠ ও পিচ ভেজা থাকলে খেলোয়াড়দের পারফরম্যান্সেও প্রভাব পড়তে পারে।
এদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি এক আলোচনায় বলেছেন, তিনি চান বৃষ্টি হোক। এক টিভি শো-তে আলোচনায় তিনি বলেন, “আমার প্রার্থনা, ওপরওয়ালা যেন বৃষ্টি দেন।” তাঁকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি পুরো ম্যাচ দেখতে চান কি না, তখনও তিনি একই কথা বলেন—তিনি বৃষ্টি চান। এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায শোরগোল শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলছেন, হারের ভয়ে এমন মন্তব্য করেছেন প্রাক্তন পাক তারকা।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী টি২০ ম্যাচে ফল পেতে হলে অন্তত পাঁচ ওভার করে খেলা জরুরি। তা না হলে ম্যাচ বাতিল হয়ে দুই দলই এক পয়েন্ট পাবে। বর্তমানে দুই দলই গ্রুপে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে, ফলে ম্যাচ বাতিল হলেও সুপার এইটে ওঠার সম্ভাবনা জোরালো থাকবে। তবু ভক্তদের আশা, আবহাওয়া অনুকুল থাকবে এবং জমজমাট লড়াই দেখা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ম্যাচের আগেই ভয়ে কাঁপছে পাকিস্তান! 'ওপরওয়ালা যেন বৃষ্টি দেন...'! মন্তব্য পাক ক্রিকেটারের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন ! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন! ঠান্ডা কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে
  • রাতে হালকা শীতের আমেজ আরও কিছু দিন !

  • ঠান্ডা কমবে

  • উত্তরবঙ্গের কয়েক জেলায় ঘন কুয়াশা থাকবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement