advertisement

পিসিবিকে পাল্টা হুমকি রাজীব শুক্লর

Last Updated:

বয়কটের পাল্টা বয়কট! হুমকির উত্তর হুঁশিয়ারিতে ! ভারত-পাকিস্তান ক্রিকেট তরজায় শাহরিয়র খানকে এবার পাল্টা জবাব দিলেন রাজীব শুক্ল ৷ পিসিবি চেয়ারম্যানের হুমকির উত্তরে আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, আইসিসি ইভেন্টগুলিতে ভারতকে বয়কট করলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে পাক ক্রিকেট বোর্ডকে৷ সেইসঙ্গে ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা এখন দেখছেন না বলেও জানিয়েছেন শুক্লা ৷

#লখনউ: বয়কটের পাল্টা বয়কট! হুমকির উত্তর হুঁশিয়ারিতে ! ভারত-পাকিস্তান ক্রিকেট তরজায় শাহরিয়র খানকে এবার পাল্টা জবাব দিলেন রাজীব শুক্ল ৷ পিসিবি চেয়ারম্যানের হুমকির উত্তরে আইপিএল চেয়ারম্যান জানিয়েছেন, আইসিসি ইভেন্টগুলিতে ভারতকে বয়কট করলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে পাক ক্রিকেট বোর্ডকে৷ সেইসঙ্গে ডিসেম্বরে ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার কোনও সম্ভাবনা এখন দেখছেন না বলেও জানিয়েছেন শুক্লা ৷
আইপিএল চেয়ারম্যান এদিন স্পষ্ট ভাষায় বলেছেন, পাক ক্রিকেট বোর্ড যদি আইসিসির টুর্নামেন্টে ভারতকে বয়কট করে, তাহলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে তাদের৷ শুক্রবার পিসিবি চেয়ারম্যান বলেছিলেন, ডিসেম্বরে ভারত পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে সম্মত না হলে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যাবতীয় ইভেন্টেও ভারতকে বয়কট করবে তারা৷
শনিবার আইপিএল চেয়ারম্যানের পাল্টা প্রশ্ন, শাহরিয়র খান কি বিসিসিআইকে হুমকি দিচ্ছেন, না কি হুঁশিয়ারি দিচ্ছেন আইসিসিকে? আইসিসি-র নিয়ম মেনে চলতে বাধ্য পাক ক্রিকেট বোর্ড৷ আইসিসির কোনও ইভেন্টে তারা যদি ভারতকে বয়কট করে, তাহলে বিপুল আর্থিক জরিমানা দিতে হবে তাদের৷ পাশাপাশি, শুক্ল এদিন আরও বলেন, নিরাপত্তার অভাবের কারণে কোনও দেশই পাকিস্তানে খেলতে যেতে চায় না৷ পাক ক্রিকেট বোর্ডের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘পিসিবি-র উদ্দেশ্যে আমার আবেদন, পাকিস্তানে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টা আগে নিশ্চিত করুন তাঁরা৷
advertisement
advertisement
ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কথা তো বাদই দিন, বাংলাদেশ পর্যন্ত ওদেশে খেলতে যেতে চায় না৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পিসিবিকে পাল্টা হুমকি রাজীব শুক্লর
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement