advertisement

বিশ্বকাপ ফাইনালে টস জিতল ভারত, প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার

Last Updated:

ICC U19 Cricket World Cup 2026, IND vs ENG: মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিয়েছে ভারতের। জিম্বাবুয়ের হারারেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক।

News18
News18
এই নিয়ে দশমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দল। টানা ৬বার ফাইনালে পৌছে ইতিহাস তৈরি করেছে জুনিয়র টিম ইন্ডিয়া। ৫বার চ্যাম্পিয়ন ও ৪ বার রানার্স হয়েছে মেন ইন ব্লুজ। এবার আরও একবার ট্রফি ঘরের তোলার হাতছানি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সামনে। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড হলেও বিশ্বজয়ের বিষয়ে আত্মবিশ্বাসী আয়ূশ মাত্রে-বৈভব সূর্যবংশীরা।
মেগা ম্যাচে টস ভাগ্য সাথ দিয়েছে ভারতের। জিম্বাবুয়ের হারারেতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক। সেমিফাইনালে যে একাদশ খেলেছিল ভারতীয় দলের তাতে কোনও পরিবর্তন হয়নি। প্রথমে ব্যাট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখাই লক্ষ্য ভারতীয় দলের। দ্বিতীয় ইনিংসে উইকেট কিছুটা স্লো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে সুবিধা পেতে পারে ভারতীয় স্পিনাররা।
advertisement
এক ঝলকে দেখে নিন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রথম একাদশ: অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ূশ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, ভেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু, অমব্রীশ আরএস, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, দীপেশ দেভেন্দ্রন।
advertisement
এক ঝলকে দেখে নিন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডকিনস, জোসেফ মোয়ার্স, বেন মেইস, থমাস রিউ (অধিনায়ক, উইকেটকিপার), ম্যাথিউ ফ্যালকনার, রলফি অ্যালবার্ট, ফরহান আহমেদ, সেবাস্টিয়ান মর্গান, জেমস মিন্টো, ম্যানি লামসডেন, অ্যালেক্স গ্রিন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ ফাইনালে টস জিতল ভারত, প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার
Next Article
advertisement
RG Kar Akhtar Ali: RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট, হুইসেলব্লোয়ার আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা জারি!
RG Kar কাণ্ডে ইডির প্রথম চার্জশিট! আখতার আলির বিরুদ্ধেই এবার গ্রেফতারি পরোয়ানা
  • আদালতের নির্দেশ অমান্য ও হাজিরা এড়ানোয় আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি.

  • বিচারক অসুস্থতার যুক্তি মানেননি, আখতার আলির জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন.

  • সিবিআই ও অন্য অভিযুক্তের আইনজীবী দাবি করেন, আখতার ইচ্ছাকৃতভাবে আদালতের আদেশ এড়িয়ে যাচ্ছেন.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement