advertisement

T20 World Cup, Bhuvneshwar and Hardik : হার্দিক এবং ভুবনেশ্বরকে নিয়ে চিন্তিত ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

Last Updated:

ICC T20 World Cup Parthiv Patel little bit worried about Hardik Pandya not bowling and Bhuvneshwar Kumar out of rhythm. পার্থিব প্যাটেল মনে করেন হার্দিক এমন একজন ক্রিকেটার, যাঁর কাছে ভারতীয় দল ব্যাটিং এর পাশাপাশি কয়েক ওভার বোলিং আশা করে। পাশাপাশি পার্থিব মনে করেন ভুবনেশ্বর কুমার নিজের সেরা ছন্দে নেই। এটা যথেষ্ট চিন্তার কারণ

বিশ্বকাপের আগে হার্দিক এবং ভুবনেশ্বরকে নিয়ম সন্দিহান পার্থিব
বিশ্বকাপের আগে হার্দিক এবং ভুবনেশ্বরকে নিয়ম সন্দিহান পার্থিব
ভিভিএস লক্ষ্মণ মনে করেন হার্দিক একজন ম্যাচ উইনার। তাই তিনি বল করতে না পারলেও শুধুমাত্র বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবেই দলে জায়গা পাওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রে ভারতের বোলিং এর ক্ষেত্রে কিছুটা গভীরতা কমে যেতে পারে। পাশাপাশি পার্থিব মনে করেন ভুবনেশ্বর কুমার নিজের সেরা ছন্দে নেই। এটা যথেষ্ট চিন্তার কারণ।
advertisement
advertisement
আইপিএলের দ্বিতীয় পর্যায়ে দেখা গিয়েছে ভুবনেশ্বর মাত্র ছয় উইকেট পেয়েছেন। প্রথমদিকে সুইং বা ডেথ ওভারে যে নিয়ন্ত্রিত বোলিং তিনি করে থাকেন সেটা দেখা যায়নি। তাই বুধবার দ্বিতীয় অনুশীলন ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার জায়গায় শার্দুল ঠাকুর খেলতে পারেন। সম্প্রতি শার্দুল বল হাতে নজর কেড়েছেন। আর তার ব্যাটিং বেশ শক্তিশালী। তাছাড়া চেন্নাইয়ের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। মহেন্দ্র সিং ধোনির অধীনে থাকার কারণে ক্রিকেটার হিসেবে অনেক পরিণত ঠাকুর।
advertisement
তাছাড়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা এবং বরুণ চক্রবর্তীর খেলা প্রায় নিশ্চিত। নিজেদের সব ক্রিকেটারকে সুযোগ দিয়ে আসল পরীক্ষার আগে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু হার্দিক পান্ডিয়া ভাল পারফর্ম করতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে মনে করেন পার্থিব। তার অন্যতম কারণ মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি। হার্দিক জানিয়েছেন মাহি ড্রেসিংরুমে থাকায় তিনি আলাদা মনের জোর পান। এটাই সম্ভবত চাপমুক্ত রাখতে পারে পান্ডিয়াকে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 World Cup, Bhuvneshwar and Hardik : হার্দিক এবং ভুবনেশ্বরকে নিয়ে চিন্তিত ভারতের প্রাক্তন উইকেটরক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement