advertisement

ICC t20 world cup 2024: নতুন ফর্ম্যাটে হতে চলেছে এ বারের টি২০ বিশ্বকাপ, কোন দল ক'টি ম্যাচ খেলবে?

Last Updated:

ICC t20 world cup 2024: ২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেরা ৮ দল এই বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে চলেছে। এ ছাড়াও ইউরোপ, ইস্ট এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে কোয়ালিফাইং রাউন্ড খেলে অংশ নিতে চলেছে ৮টি দেশ।

টি-২০ বিশ্বকাপ
টি-২০ বিশ্বকাপ
আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হতে চলেছে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ। এ বারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপে খেলা হবে মোট ৫৫টি ম্যাচ। দুই দেশের মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সব ক’টি ম্যাচ।
২০২২ সালের টি২০ বিশ্বকাপের সেরা ৮ দল এই বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে চলেছে। এ ছাড়াও ইউরোপ, ইস্ট এশিয়া-প্যাসিফিক, আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা মহাদেশ থেকে কোয়ালিফাইং রাউন্ড খেলে অংশ নিতে চলেছে ৮টি দেশ। বিশ্বকাপ আয়োজন করার জন্য সরাসরি খেলার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। আইসিসি টি২০ র‍্যাঙ্কিং-এর ভিত্তিতে এ বার সুযোগ পাবে আরও ২ দেশ। প্রথম পর্বে প্রতিটি দল খেলবে চারটি ম্যাচ। দ্বিতীয় পর্বে যারা সুযোগ পাবে, তারা সেই পর্বে তিনটি ম্যাচ খেলে সেমিফাইনালে সুযোগ পাবে পয়েন্টের ভিত্তিতে।
advertisement
আরও পড়ুনঃ আইপিএল প্লেঅফে ওঠার আগেই বিদায় নিতে পারে কেকেআর? এই অঙ্ক ভয় ধরাচ্ছে
২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। এর মধ্যে পয়েন্টের ভিত্তিতে সেরা ২ দল সুযোগ পাবে পরের রাউন্ডে। ৮টি দলকে নিয়ে অনুষ্ঠিত হবে পরের রাউন্ড। ৮টি দলকে ভাগ করে দেওয়া হবে দুই গ্রুপে। এই দুই গ্রুপের ৮টি দলের মধ্যে পয়েন্টের ভিত্তিতে প্রতিটি গ্রুপ থেকে দু’টি দল সুযোগ পাবে পরের রাউন্ডে। দ্বিতীয় পর্বের সেরা চার দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। সেমি ফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজে।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC t20 world cup 2024: নতুন ফর্ম্যাটে হতে চলেছে এ বারের টি২০ বিশ্বকাপ, কোন দল ক'টি ম্যাচ খেলবে?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement