এবার গান গাইবেন পান্ডিয়া ব্রাদার্স! রিহার্সালের ভিডিও প্রকাশ্যে আসতেই হল ভাইরাল...
Last Updated:
পার্টিতে নাচতে দেখা গিয়েছে হার্দিককে৷ কিন্তু কখনও ভেবেছেন তিনি গাইতে পারেন কিনা
#মুম্বই: ভারতীয় দলের সদস্য হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া এবার অন্য ভূমিকায়৷ এবার পান্ডিয়া ভাইদের দেখা যাবে গায়কের ভূমিকায়৷ মাইক হাত রীতিমত চলছে তারই মহড়া৷ ভিডিও সামনে আসতেই হল ভাইরাল৷
পার্টিতে নাচতে দেখা গিয়েছে হার্দিককে৷ কিন্তু কখনও ভেবেছেন তিনি গাইতে পারেন কিনা৷ বা তাঁর গায়কী কেমন? এবার সেই ভিডিও এল সামনে৷ শুধু তিনি নন, সঙ্গে যোগ হয়েছেন ক্রুনালও৷ দু’জনে মিলে গাইলেন বিখ্যাত গান হোয়াই দিজ কোলাভরি ডি! ভিডিওটি ক্রুনালই পোস্ট করলেন আর লিখলেন পান্ডিয়া মিউজিক স্টুডিওতে চলছে হোয়াই দিজ কোলাভরি ডি!ভিডিওটি উপভোগ করলেন দর্শকরাও৷
advertisement
ভারতীয় দলের সদস্য হার্দিক ইতিমধ্যে দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন৷ সব ধরণের ক্রিকেটে তাঁকে নিয়মিত দেখা যায়৷ তবে ক্রুনাল এখনও সেভাবে সব ম্যাচে খেলার সুযোগ পান না৷ কিন্তু জনপ্রিয়তার দিক থেকে দুই ভাইই এগিয়ে৷ আপাতত দেখে নিন গায়ক অবতারে পান্ডিয়া ব্রাদার্সদের৷
advertisement
Why this Kolaveri Kolaveri Kolaveri Di at the Pandya music studio @hardikpandya7 pic.twitter.com/Ja6cBFkFGH
— Krunal Pandya (@krunalpandya24) August 10, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 11, 2019 11:33 AM IST








