advertisement

Kolkata Marathon 2023: কলকাতা ম্যারাথনে মহাচমক, বাণিজ্যিক দূত হয়ে আসছেন বিশ্বজয়ী হার্ডলার কলিন জ্যাকসন

Last Updated:

Kolkata Marathon 2023: প্রতি বছর এই প্রতিযোগিতার জৌলুস বেরেই চলেছে। এবার 'টাটা স্টিল ২৫কিমি ম্যারাথন' -এও থাকছে মহাচমক। এবার এই ইভেন্টের বাণিজ্যিক দূত হলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন।

কলকাতা: যত দিন এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে কলকাতা ম্যারাথনের। প্রতি বছর এই প্রতিযোগিতার জৌলুস বেরেই চলেছে। এবার ‘টাটা স্টিল ২৫কিমি ম্যারাথন’ -এও থাকছে মহাচমক। এই ইভেন্টের বাণিজ্যিক দূত হলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন হার্ডলার কলিন জ্যাকসন। এমন মহাতারকার উপস্থিতির খবরে খুশি সকলেই।
২০১৪ সাল থেকে শুরু হয় কলকাতা ম্যারাথন। এই বছর ১৭ ডিসেম্বর রবিবার হবে জনপ্রিয় এই ইভেন্ট। ফের একবার রবির সকালে শীতের মিঠে রোদ গায়ে মেখে দৌড়বে গোটা শহর। আর কলিন জ্যাকসনের মত একজন বিশ্ব রেকর্ডধরী তারকার উপস্থিতিতে এবারের কলকাতা ম্যারাথন ‘আমার কলকাতা, আমার রান’ অন্য মাত্রা পাবে তা বলাই যায়।
advertisement
মাঝে করোনার কারণে এই জৌলুস কিছুটা কমলেও গত বছর থেকে তা পুরনো ছন্দে ফেরে। এবার তা আরও বড় আকারে হতে চলেছে। বিশ্বজয়ী দৌড়বিদের সঙ্গে ম্যারাথনে অংশ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন শহর ও ভিন রাজ্য থেকে আসা অ্যাথলিট ও ক্রীড়া প্রেমীরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯৯৩ সালে স্টুটগার্ডে ১১০ মিটার হার্ডলসে নয়া রেকর্ড তৈরি করে সোনা জিতেছিলেন কলিন জ্যাকসন। ১৯৮৬, ১৯৯০, ১৯৯৪ সালে কমনওয়েলথ গেমস, ১৯৯৯ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়শিপেও সোনা জিতেছিলেন তিনি। কলকাতায় আসার জন্য মুখিয়ে রয়েছেন বিশ্বজয়ী অ্যাথলিট।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Kolkata Marathon 2023: কলকাতা ম্যারাথনে মহাচমক, বাণিজ্যিক দূত হয়ে আসছেন বিশ্বজয়ী হার্ডলার কলিন জ্যাকসন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement