advertisement

ক্রোয়েশিয়া গাঁট পেরোতে বদ্ধপরিকর টিম ইংল্যান্ড

Last Updated:

৫২ বছর পর কি ইংল্যান্ড ফের বিশ্বজয়ের স্বাদ পাবে। সেমিতে ক্রোয়েশিয়া গাঁট পেরোতে পারলে কাপের আরও কাছে পৌঁছবেন হ্যারিরা।

#মস্কো:  ৫২ বছর পর কি ইংল্যান্ড ফের বিশ্বজয়ের স্বাদ পাবে। সেমিতে ক্রোয়েশিয়া গাঁট পেরোতে পারলে কাপের আরও কাছে পৌঁছবেন হ্যারি কেনরা। সুখী পরিবারের মতো টিম ইংল্যান্ড প্রত্যয়ী।
কাগুজে বাঘ এবার অন্তত তাদের আর বলা যাবে না। পারফরম্যান্স এখন ইংল্যান্ডের হয়ে কথা বলছে। যা দেখে ব্রিটিশদের এখন একটাই রিংটোন ইটস কামিং হোম। ১৯৬৬-র পুনরাবৃত্তির অপেক্ষায় ব্রিটিশরা। আর দু’ম্যাচ জিতলেই স্বপ্নপূরণ। প্রথম গাঁট ক্রোয়েশিয়া।
১২০ মিনিট পর্যন্ত ম্যাচ অমীমাংসীত হলে ক্রোয়েশিয়া প্রথম টিম যারা পরপর তিনটি ম্যাচ টাইব্রেকারে খেলবে। কোচ নিয়ে গদগদ মানজুকিচ। ক্রোট ফরোয়ার্ডের মতে তাঁদের কোচ ধীরস্থির, মেজাজ হারান না।
advertisement
advertisement
DhwC_6CWkAA74dn
ইংল্যান্ড কোচ সাউথগেটে ক্রোটদের বিরুদ্ধে ৩-১-৪-২ ছকে এগোতে চান। তাঁর লো প্রোফাইল ইমেজে টিমও প্রভাবিত। তারকা নয়, টিমগেমে বিশ্বাসী এই ইংল্যান্ড। দলের আসল লোক অধিনায়ক কেন। তাঁর নামের পাশে এখনই ৬ গোল। ক্যাপ্টেন আটকে গেলে টিমের অন্য ফুটবলাররাও যে কোনও মুহূর্তে গোল করতে পারেন। ইংরেজদের মাথাব্যথা ক্রোয়েশিয়ার মাঝমাঠ। মদরিচ, রাকিতিচের মতো বিশ্বমানের দুই ফুটবলারকে কীভাবে সাউথগেট আটকান তা নিয়ে রয়েছে কৌতুহল। ইংল্যান্ডের সমস্যা লিনগার্ড, হেন্ডরসন-সহ ৫ ফুটবলার একটা করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। ফের কার্ড দেখলেই এদের বিপদ। বিশ্বকাপে এই প্রথম মুখোমুখি দুই দল। তবে অন্য ম্যাচের হিসেবে এগিয়ে ইংল্যান্ড। এপর্যন্ত সাতটি ম্যাচের মধ্যে ইংল্যান্ড জিতেছে চারবার, দু’বার হার। এক ম্যাচ ড্র।
advertisement
ইতিহাস নতুন করে লিখতে নীরবে প্রস্তুত হচ্ছে থ্রি লায়ন্সরা। ৭০ হাজারের লুজনিকি স্টেডিয়ামে মেগা লড়াইয়ের জন্য তৈরি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রোয়েশিয়া গাঁট পেরোতে বদ্ধপরিকর টিম ইংল্যান্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement