advertisement

মোহনবাগানে ধুন্ধুমার, বার্ষিক সাধারণ সভায় প্রকাশ্যেই হাতাহাতি, দেখুন ভিডিও

Last Updated:

দীর্ঘদিন ধরেই মোহনবাগানে ক্ষমতা দখলের লড়াই চলছে ৷ স্বপনসাধন বসু অর্থাৎ টুটু বসু বনাম অঞ্জন মিত্র-র লড়াই নিয়ে গত কয়েক মাস ধরেই টালমাটাল বাগান ৷

#কলকাতা : দীর্ঘদিন ধরেই মোহনবাগানে ক্ষমতা দখলের লড়াই চলছে ৷ স্বপনসাধন বসু অর্থাৎ টুটু বসু বনাম অঞ্জন মিত্র-র লড়াই নিয়ে গত কয়েক মাস ধরেই টালমাটাল বাগান ৷
vlcsnap-error106
এই অবস্থায় শতাব্দী প্রাচীন ক্লাবের সম্মান আরও মাটিতে লুটিয়ে গেল ৷ শনিবার ক্লাবের এজিএমে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়লেন সদস্য –সমর্থকরা ৷ এদিন মঞ্চে উপস্থিত ছিলেন টুটু –অঞ্জনের যুযুধান দুই পক্ষই ৷ হাজির ছিলেন অঞ্জন মিত্রের মেয়ে সোহিনী, সৃঞ্জয় বসু, বাবুন বন্দোপাধ্যায়ের মতো তাবড় ব্যক্তিত্বরা ৷
advertisement
advertisement
স্বপনসাধন বসু যাঁর কথা সকলকে দারুণভাবে প্রভাবিত করে তাঁর কথাতেও কোনরকম ভাবেই গন্ডগোল থামছিল না ৷ সৃঞ্জয়, বাবুন বিভিন্ন সময়ে মাইক্রোফোনে উত্তেজিত সমর্থকদের ঠান্ডা করার চেষ্টা করছিলেন ৷
advertisement
এদিকে তিন মাস ধরে যে নাটক চলছে এটা যেন সেই নাটকেরই আরেকটা দৃশ্য অভিনীত হল ৷ অঞ্জন মিত্র দীর্ঘদিন অসুস্থ হওয়া সত্বেও পদ আঁকড়ে রয়েছেন এটা নিয়ে বাগানের একটা গোষ্ঠী বেজায় খেপেছিল ৷ সেই সময় পদত্যাগ করেন সৃঞ্জয় বসু, দেবাশিষ দত্তরা ৷ কোষাধ্যক্ষ দেবাশিষ দত্তের ইস্তফাপত্র গৃহীত হলেও সৃঞ্জয়ের ইস্তফা গৃহীত হয়নি ৷
advertisement
ফলে এই বিভিন্ন গোষ্ঠা বিভিন্ন কারণে যারপরনাই রেগে ছিল ৷ যার প্রকাশ ঘটেছে এই বার্ষিক সাধারণ সভায় ৷ তবে যে ছবি সকলের সামনে উঠে এল তা কলকাতা ফুটবলকে ফের একবার লজ্জা দিল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মোহনবাগানে ধুন্ধুমার, বার্ষিক সাধারণ সভায় প্রকাশ্যেই হাতাহাতি, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement