advertisement

‘চক দে চিলি’ হল না, যুবভারতী রবিবার দেখল স্যাঞ্চোর দাপট !

Last Updated:

ইংল্যান্ড: ৪ ( হাডসন-ওডোই-৫', স্যাঞ্চো-৫১, ৬০', গোমেস-৮১'), চিলি: ০

ইংল্যান্ড: ৪ ( হাডসন-ওডোই-৫', স্যাঞ্চো-৫১, ৬০', গোমেস-৮১')
চিলি: ০ 
#কলকাতা: অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ শুরু হওয়ার আগে যে সমস্ত ফুটবলারদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছিল ৷ তাঁদের মধ্যে অবশ্যই একজনের নাম ইংল্যান্ডের জ্যাডন স্যাঞ্চো ৷তিনি যে একাই ম্যাচের রং বদলানোর ক্ষমতা রাখেন, সেটা রবিবারের যুবভারতীতেই স্পষ্ট ৷ ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত ‘চক দে চিলি’ তো দূরের কথা, ব্রিটিশদের, বলা ভাল স্যাঞ্চো দাপট দেখল কলকাতা ৷ সব টিকিট বিক্রি হয়েও গ্যালারি ভরল না ৷ কিন্তু স্যাঞ্চোর খেলায় মন ভরল ফুটবলপ্রেমী শহরের ৷
advertisement
advertisement
বরুসিয়া ডর্টমুণ্ডের জ্যাডন স্যাঞ্চো তো বটেই ৷ এই ইংল্যান্ড দলে রয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের উঠতি তারকা অ্যাঞ্জেল গোমেস ৷ এদের সঙ্গে ফিল ফোডেন থাকায় ইংল্যান্ডের আক্রমণভাগ দারুণ শক্তিশালী ৷ স্যাঞ্চো কখনও ক্লিক না করলে দলে গোলস্কোরারের কোনও অভাব নেই ৷
ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই এদিন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হাডসন ৷ প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে শুরু হয় স্যাঞ্চো ম্যাজিক ৷ বদলি  হিসেবে ম্যান ইউ-র গোমেজ মাঠে নামলে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন ইংল্যান্ড ফুটবলাররা ৷ ৫১ ও ৬০ মিনিটে দুটি দুর্দান্ত গোল করেন স্যাঞ্চো ৷ ম্যাচে বিশেষ গোলের সুযোগই তৈরি করে উঠতে পারেনি চিলি ৷ অন্যদিকে বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করে স্টিভ কুপারের দল ৷নাহলে ম্যাচটা এদিন অন্তত ৫-০ গোলে জেতে ইংল্যান্ড ৷
advertisement
৮১ মিনিটে চতুর্থ গোলটি করেন গোমেজ ৷ ওই গোলটি খাওয়ার ক্ষেত্রে অবশ্য চিলির গোলরক্ষককে দোষ দেওয়া যায় না ৷ কারণ ওই সময় চিলির প্রথম গোলকিপার জুলিও বরকুয়েজ লাল কার্ড দেখে বসেন ৷ সমস্যা এতে আরও বাড়ে কারণ তখন গোলকিপার বদল করার মতোও ক্ষমতা ছিল না চিলি কোচের কাছে ৷ এর আগেই যে তিনটে বদল করে বসেছিলেন তিনি ৷ অগত্যা মিডফিল্ডার ব্র্যাঙ্কো প্রোভোস্টিকেই তিন কাঠির দায়িত্ব সামলাতে দেওয়া হয় ৷ আর এই সুযোগকে কাজে লাগাতে ছাড়েননি গোমেজ ৷ ফ্রি-কিক থেকে সহজেই আরও একটি গোল করে যান তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘চক দে চিলি’ হল না, যুবভারতী রবিবার দেখল স্যাঞ্চোর দাপট !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement