advertisement

বিশ্বকাপে মজে টলি পাড়াও, আবির থেকে পাওলি সকলেই অকপটে বেছে নিলেন ফেভারিট

Last Updated:

বিশ্বকাপ যত এগোচ্ছে আস্তে আস্তে ফুটবল ততই জাঁকিয়ে বসছে বাঙালিদের ওপর ৷

#কলকাতা : বিশ্বকাপ যত এগোচ্ছে আস্তে আস্তে ফুটবল ততই জাঁকিয়ে বসছে বাঙালিদের ওপর ৷ টালিগঞ্জের কলাকুশলীরাও এর ব্যতিক্রম নয় ৷ শ্যুটিংয়ের ব্যস্ততা থেকে খবর রাখছেন নিজেদের প্রিয় দলের সম্পর্কে ৷ বিশ্বকাপের বল গড়ানোর আগেই নিজেদের পছন্দের দল ঘোষণা নিয়ে রাখঢাক করলেন না নায়ক বা গায়ক কেউই ৷
টলি পাড়ার সুন্দরীদের ভোট পাচ্ছে ব্রাজিল ৷ টলি ইন্ডাস্ট্রির পাউলি হন বা পার্ণো দু‘জনেরই পছন্দ সাম্বাবাহিনী ৷ পাওলি জ্ঞান হওয়ার পর থেকে বিশ্বকাপ বলে মিস করেন না ৷ তাঁর পছন্দের দল সেই ছোট থেকেই ব্রাজিল ৷
পার্ণোর মনে এখনও নাড়া দেয় ২০১৪ –র বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে লজ্জাজনক হার ৷ তবুও সমর্থন তো আর এর জন্য বদলে যায় না ৷ তাই রাশিয়াতেও পার্ণোর সমর্থন থাকবে সেই নেইমার এন্ড কোংয়ের জন্যেই ৷
advertisement
advertisement
এদিকে আবির আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান ৷ তবে ট্রফি খরা তাঁর কষ্টের কারণ ৷ ‘ভামোস আর্জেন্টিনা’ – স্লোগান নিয়ে এবারেও মেসিদের জন্য জয়ধ্বনি দেবেন তিনি ৷ তবে চোখ থাকবে কাপে ৷
কলকাতায় একটা প্রচলিত ট্রেন্ড ইস্টবেঙ্গলের সমর্থকরা হন জার্মানির সমর্থক ৷ ফুটবলকে নিজের ধর্ম মানা অনুপমের বিশ্বকাপের ফেভারিটও জার্মানি ৷
advertisement
লাইট, ক্যামেরা ,অ্যাকশন তো সারা বছর জুড়েই থাকে । কিন্তু রিয়্যাল অ্যাকশন যখন রাশিয়ায় তা থেকে কী আর দূরে থাকতে পারে টলিপাড়া । এক মাসের লড়াই শেষে কাপ একটি দেশই নিয়ে যাবে ৷ তবে সমর্থকদের সমর্থন কিন্তু থাকবে গোটা টুর্নামেন্ট জুড়েই ৷ এখানেই বিশ্ব ফুটবল ফ্যান মহলের সঙ্গে কোনও পার্থক্য নেই টালিগঞ্জের কলাকুশলীদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে মজে টলি পাড়াও, আবির থেকে পাওলি সকলেই অকপটে বেছে নিলেন ফেভারিট
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement