advertisement

ড্র দিয়েই আই লিগের যাত্রা শুরু মোহনবাগানের

Last Updated:

খেলার দ্বিতীয়ার্ধে বেশ চেপে ধরেছিল গোকুলম . . .

#কলকাতা: আইলিগের শুরুটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বাল হলেও মোহনবাগানের শুরুটা অত্যন্ত সাদামাটা বা এককথায় বর্ণহীনও বলা যেতে পারে ৷ আইলিগ জয়ী মোহনবাগান অমীমাংসিত ভাবেই শুরু করল এবারের আইলিগ যাত্রা ৷
তবে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে হয়ত ম্যাচের ফলাফল অন্যরকমের হতে পারত ৷ মোহনবাগানের গোলকিপার শঙ্কর রায় বেশ কয়েকটি ভাল সেভ করেছিলেন ৷ তবে খেলার দ্বিতীয়ার্ধে বেশ চেপে ধরেছিল গোকুলম ৷
প্রথমে গোল করে বাগান স্ট্রাইকার হেনরি কিসেক্কা জয়ের স্বপ্ন দেখালেও ম্যাচের ৭১ মিনিটে গোল শোধ করে ম্যাচে ফিরে এসেছে গোকুলম ৷ তবে ম্যাচের প্রথমার্ধে নামের প্রতি কিছুটা সুবিচার করতে পারলেও দ্বিতীয়ার্ধ বেশিরভাগটাই ছিল গোকুলমের আক্রমণ ৷ আছড়ে পড়েছিল বাগানের গোলপোস্টকে নিশানা করে ৷ বল ক্লিয়ার করার পরিবর্তে লালছাওয়ানকিমার আত্মঘাতী গোলে চুরমার বাগানের জয়ের যাবতীয় স্বপ্ন ৷
advertisement
advertisement
সব মিলিয়ে আজকের দিনটা হয়ত মোহনবাগানের জন্য ছিলনা ৷ তবে সবে তো শুরু আইলিগ এখনও অনেক রাস্তা পার হতে হবে ৷ অপেক্ষা করছে অনেক চমকও ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ড্র দিয়েই আই লিগের যাত্রা শুরু মোহনবাগানের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement