advertisement

মেসিময় বার্সেলোনা–র মুঠোয় লা লিগা, খেতাব জয়ের ’২৫’, দেখুন ভিডিও

Last Updated:
#বার্সেলোনা:  আট প্রত্যাশিতই ছিল, রবিবার দিন সেই সত্যিতেই সিলমোহর পড়ে গেল ৷ এই নিয়ে ২৫বারের জন্য লা লিগা খেতাব ঘরে তুলল ক্যাটালন জায়ন্টরা ৷ এদিনের জয়ের ফলে ৩৪ ম্যাচেই ৮৬ পয়েন্ট নিয়ে ম্যাজিক নম্বরে পৌঁছে গেল ৷
এদিন ডেপোর্টিভো লা করুণা-র বিরুদ্ধে দুরন্ত মেসি করে ফেললেন হ্যাটট্রিক ৷ তাঁরই পারফরম্যান্সের সুবাদে ৪-২ গোলে জেতে আর্নেস্তো ভালভার্দে –র ছেলেরা ৷ পাশাপাশি এটা বার্সায় এখনও অবধি কাটানো মেসির সেরা মরশুম ৷ শুধু লা লিগাতেই ৩২ টি গোল করে ফেলেছেন আর্জেন্তাইন তারকা ৷
এদিন শুরুতেই গোল করে এগিয়ে যায় বার্সা ৷ গোল করেন ফিলিপ কুটিনহো ৷ ৩৮ মিনিটে স্কোরলাইন ২-০ করে দেন এলএম টেন ৷ এরপর অবশ্য প্রথমার্ধে একটি গোল শোধ করে ডেপোর্টিভো ৷ ২-১ গোলে শেষ হয় খেলা ৷
advertisement
advertisement
এদিকে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সমতা ফেরায় লা করুণা ৷ কিন্তু ৮২ ও ৮৫ মিনিটে মেসির পরপর দুটি গোলের কোনও জবাব স্প্যানিশ এই ক্লাব দলটির ছিল না ৷
Lionel Messi magic continues, Barcelona wins their 25th La Liga title /Photo Courtesy:   /Twittter Handle Lionel Messi magic continues, Barcelona wins their 25th La Liga title /Photo Courtesy: /Twittter Handle
advertisement
এদিনের জয়ের ফলে শুধু ম্যাচ নয়, লা লিগাও ঘরে তুলে ফেলল ক্যাটালন জায়ন্টরা ৷ মেসিদের ২৫-র আগে শুধু রিয়ালের সর্বাধিক ৩৩ ৷ এদিন মেসির ম্যাজিক পাশাপাশি খেতাব ঘরে তোলার আনন্দে দারুণ খুশি বার্সা ফ্যানরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসিময় বার্সেলোনা–র মুঠোয় লা লিগা, খেতাব জয়ের ’২৫’, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement