advertisement

মেসি-নেইমার হেয়ারকাটে সুপারহিট কলকাতার একমাত্র স্পোর্টস সালো

Last Updated:

এখানে এলে আপনার চুলের ছাঁট হতে পারে অবিকল মেসি-রোনাল্ডো-নেইমারের মতো।

#কলকাতা: আত্মপ্রকাশ হয়েছিল গত পুজোতে। এবার তাদের প্রথম বিশ্বকাপ। তাই কলকাতার একমাত্র স্পোর্টস সালো ব্যস্ত বিশ্বকাপের ফ্যাশানে। এখানে এলে আপনার চুলের ছাঁট হতে পারে অবিকল মেসি-রোনাল্ডো-নেইমারের মতো।
ভিতরে ঢুকলে মনে হতে পারে আপনি হাজির হয়েছেন কোনও স্টেডিয়ামে। আদতে এটি স্পোর্টস সালো। কলকাতা এবং পূর্ব ভারতের একমাত্র এই সালোর নাম হেডটার্নার্স। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলে গত বছর পুজোতে এই সালোর উদ্বোধন হয়েছিল। এবার তাদের প্রথম বিশ্বকাপ। এখন তাই আর নাওয়া-খাওয়ারও সময় নেই কর্মীদের।
advertisement
advertisement
খালি একবার মুখ ফুটে বলতে হবে কার মতো আপনি সাজতে চান। বাকিটা হেয়ার ডিজাইনার সাহাবুদ্দিনের কাজ। তাই নেইমার-রোনাল্ডো-মেসির মতো এই বিশ্বকাপে স্টাইলে এখন ব্যস্ত বাঙালি।
শুধু চুল কাটা নয়। এই সালোতে এলে আপনি সময় কাটাতে পারেন টেবল গেমসের সঙ্গেও। তাই বিশ্বকাপের বাজারে ব্যস্ততা তুঙ্গে শহরের একমাত্র স্পোর্টস সালো হেড টার্নারে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসি-নেইমার হেয়ারকাটে সুপারহিট কলকাতার একমাত্র স্পোর্টস সালো
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement