advertisement

বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি, চুনী গোস্বামীর মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:

১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের ক্রীড়ামহল ৷ ট্যুইট করে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

#কলকাতা: লকডাউনের মধ্যে একের পর এক দুঃসংবাদ ৷ ইরফান খান, ঋষি কাপুরের পর এবার আরও এক কিংবদন্তির মৃ্ত্যুসংবাদ ৷ বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের কিংবদন্তি ফুটবলার চুনি গোস্বামী ৷ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর ৷ সংবাদমাধ্যমকে চুনী গোস্বামীর মৃত্যুর খবর জানান, তাঁর ছেলে সুদীপ্ত গোস্বামী ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর ৷ হাসপাতাল সূত্রে জানানো হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে চুনী গোস্বামীর ৷
advertisement
advertisement
advertisement
১৯৬২ সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়কের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের ক্রীড়ামহল ৷ ট্যুইট করে শোকবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লেখেন, ‘‘ফুটবলের কিংবদন্তি চুনী গোস্বামীর প্রয়াণে আমি শোকস্তব্ধ ৷ উনি ফুটবলের আসল তারকা এবং একজন আইকন ৷ ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে পড়বেন তিনি ৷ দেশ এবং বাংলাকে অনেক সম্মান এনে দিয়েছেন ৷ তাঁর মৃত্যু ক্রীড়াজগত এবং বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি ৷ চুনী গোস্বামীর পরিবার, বন্ধু-বান্ধব এবং ফ্যানদের প্রতি আমার সমবেদনা ৷ ওঁর আত্মার শান্তি কামনা করি ৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাংলার ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি, চুনী গোস্বামীর মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement