advertisement

Euro 2020: Denmark vs Finland ম্যাচে লুটিয়ে পড়া Christian Eriksen স্থিতিশীল, ট্যুইট UEFA-র

Last Updated:

প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ইন্টারমিলানের ফুটবলার হয়ত চোটের বা ব্যাথার কারণে পড়ে গেছেন কিন্তু তাঁকে মাঠে নড়াচড়া করতেও দেখা যাচ্ছিল না৷

#কোপেনহেগেন : সারা পৃথিবীর ফুটবলপ্রেমী জনতা স্তব্ধ হয়ে যখন এরিকসেনের সামাণ্য খবরের জন্য উষ্মায় তখন  UEFA নিজেদের ইউরো ২০২০ -র সরকারি ট্যুইটারে হ্যান্ডেলে বার্তা দিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে তিনি এখন স্থিতিশীল৷
advertisement
advertisement
এদিকে মর্মান্তিক ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়লেন ক্রিস্টিয়ান এরিকসেন৷ ড্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাচের ৪৫ মিনিটে বল রিসিভ করেই মাঠে শুয়ে পড়েন৷ এই সময় তাঁর কাছাকাছি পক্ষ-বিপক্ষের কোনও ফুটবলারই ছিলেন না৷ এভাবে তাঁকে পড়ে যেতে দেখে রেফারি সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে মাঠে চিকিৎসকদের ডাকেন৷
ম্যাচ হঠাৎ করেই থমকে যায়৷ দু‘পক্ষের ফুটবলারই প্রচণ্ড চিন্তান্বিত হয়ে পড়েন৷ মাঠের মধ্যেই তাঁকে সিপিআর দেওয়া হয়৷ এই ধরণের খেলার মঞ্চে হঠাৎ করে এক ফুটবলার অসুস্থ হয়ে পড়ায় সকলেই বাকরুদ্ধ৷ মিনিট পনেরো মাঠে প্রাথমিকভাবে সিপিআর দেওয়ার পর দলের ফুটবলাররা দুদিক দিয়ে কর্ডন করে স্ট্রেচারে তাঁকে বার করেন৷ উয়েফা সরকারিভাবে ম্যাচ সাসপেন্ড করে দিয়েছে৷ হঠাৎ করেই এই ধরণের ঘটনায় স্তব্ধতা সব মহলে৷ সেই মুহূর্তের ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কীভাবে হঠাৎ করেই মাঠে শুয়ে পড়েন তিনি৷
advertisement
প্রাথমিকভাবে ভাবা হয়েছিল ইন্টারমিলানের ফুটবলার হয়ত চোটের বা ব্যাথার কারণে পড়ে গেছেন কিন্তু তাঁকে মাঠে নড়াচড়া করতেও দেখা যাচ্ছিল না৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Euro 2020: Denmark vs Finland ম্যাচে লুটিয়ে পড়া Christian Eriksen স্থিতিশীল, ট্যুইট UEFA-র
Next Article
advertisement
Evening Snacks: মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া, হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
  • মাত্র ৬০ টাকায় এক প্লেট হাক্কা নুডলস। সঙ্গে থাকছে সেজওয়ান চাটনি।

  • পরিমাণে এতটাই বেশি থাকে এই নুডলস যে রাতের খাবার না খেলেও চলবে।

  • আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় দোকান রয়েছে অমিত ওঁরাও-এর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement