advertisement

পারল না ইস্টবেঙ্গল, সুপার কাপে বাজিমাত করে ভারতসেরা সুনীলের বেঙ্গালুরু

Last Updated:

বেঙ্গালুরু এফ সি: ৪ ( বেকে, সুনীল-২, মিকু ), ইস্টবেঙ্গল: ১ ( ক্রোমা )

বেঙ্গালুরু এফ সি: ৪ ( বেকে, সুনীল-২, মিকু )
ইস্টবেঙ্গল: ১ ( ক্রোমা )
#ভুবনেশ্বর: কলিঙ্গ যুদ্ধে বাংলার নাক কাটা গেল বেঙ্গালুরুর হাতে ৷ কলকাতার এক দলকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট জোগাড় করেছিল বেঙ্গালুরু ৷ এবার লাল-হলুদকেও একইভাবে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হল তারা ৷ ভুবনেশ্বরে তারা জিতল ৪-১ গোলে ৷
advertisement
এদিন শুরুটা অবশ্য মন্দ করেনি ইস্টবেঙ্গল ৷ কলকাতা থেকে এত সমর্থক ভুবনেশ্বরে নিজেদের প্রিয় দলকে সমর্থণ করতে পৌঁছেছিলেন যে খেলা ঘরের মাঠে নয় এমনটা কখনই মনে হচ্ছিল না ৷ ২৮ মিনিটে বেঙ্গালুরু রক্ষণের দারুণ ভুলের খেসারত হিসেবে গোল করে যান ক্রোমা ৷ তবে শুধু বেঙ্গালুরু রক্ষণের ভুল বললে অবশ্য ক্রোমার কেরামতিকে কমিয়ে দেওয়া হয় ৷ এদিন ব্যাকভলিতে দারুণ গোল করে নেন ৷ যদিও শেষবেলায় বেঙ্গালুরুরর বেকে-র পায়ের ছোঁওয়া ছিল৷ নিজের এই ভুলের ভর্তুকি অবশ্য নিজেই কিছুক্ষণ পর দিয়ে দেন ইস্টবেঙ্গলের থেকে বেঙ্গালুরুতে আসা রাহুল বেকে৷ ৪০ মিনিটে বেঙ্গালুরুকে সমতায় ফেরান তিনি ৷ এটাই নয় এরপরেও নাটক গড়ায় প্রথমার্ধের শেষে খারাপ ট্যাকেলের জন্য লাল কার্ড দেখেন সামাদ ৷ প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে ৷
advertisement
প্রথমার্ধের ইস্টবেঙ্গলের লড়াইয়ের সামাণ্যতম ছোঁয়ায় দ্বিতীয়ার্ধের খেলায় দেখা যায়নি ৷ কয়েকটি বিক্ষিপ্ত সুযোগ এলেও তা কার্যকারী ফল দিতে পারেনি৷ পুরো ম্যাচের রাশই নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা ৷ ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল ছেত্রী ৷ এর দু্‘ মিনিটের মধ্যেই মিকু স্কোরলাইন ৩-১ করে দেন৷ ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি পোঁতেন সুনীল ছেত্রী৷ ৯০ মিনিটে তাঁর গোল বেঙ্গালুরুর ভারতসেরার রাস্তা থেকে সব বাধা সরিয়ে দিল৷ দুই কলকাতার দলের বিরুদ্ধেই ৪ গোল দিয়ে বেঙ্গালুরু সর্বভারতীয় মঞ্চে নিজেদের পার্থক্যটা বুঝিয়ে দিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পারল না ইস্টবেঙ্গল, সুপার কাপে বাজিমাত করে ভারতসেরা সুনীলের বেঙ্গালুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement