advertisement

সোনার ব্রেসলেট ও রসগোল্লা দিয়ে রাজকীয় সংবর্ধনা মারাদোনার

Last Updated:

তিন দিনের কলকাতা সফরে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা ৷

#কলকাতা: তিন দিনের কলকাতা সফরে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা ৷ আশা-আশঙ্কার মধ্যেই অবশেষে রবিবার সন্ধ্যায় শহরে পা রাখেন দিয়েগো ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় একাদশের বিরুদ্ধে মঙ্গলবার বারাসত স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচ তো খেলবেনই ৷ এর পাশাপাশি মারাদোনার একাধিক কর্মসূচী রয়েছে শহর জুড়ে ৷
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সংবর্ধনা এবং মোমের মূর্তি উদ্বোধনের মধ্যে দিয়েই  কলকাতায় সফর শুরু হল মারাদোনার ৷ দিয়েগোর হাতে তুলে দেওয়া হল সোনার ব্রেসলেট এবং রসগোল্লা ৷ আজ, বিকেলে মাদার হাউজে যাওয়ার কথাও রয়েছে তাঁর ৷ এরপর সন্ধ্যায় রাজারহাটের স্পোর্টস মিউজিয়ামেও যাবেন তিনি ৷  ফুটবলের রাজপুত্রের  হাতেই পথচলা শুরু হবে ফুটবল ক্লিনিকের ৷ আগামীকাল ম্যাচের পর সন্ধ্যায় হল অফ ফেম অনুষ্ঠানে যোগ দেবেন দিয়েগো ৷  বুধবার চেতলা অগ্রণী ক্লাবেও যাওয়ার কথা মারাদোনার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সোনার ব্রেসলেট ও রসগোল্লা দিয়ে রাজকীয় সংবর্ধনা মারাদোনার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement