advertisement

বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়াই, ভবিষ্যদ্বাণী ভাল্লুকের

Last Updated:

দীর্ঘ একমাস ব্যাপী লড়াই দেখার পর অবশেষে এসেই গেল সেই দিন ৷ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স এবং ক্রোয়েশিয়া ৷

#মস্কো: দীর্ঘ একমাস ব্যাপী লড়াই দেখার পর অবশেষে এসেই গেল সেই দিন ৷ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ফ্রান্স এবং ক্রোয়েশিয়া ৷ একটা দলের কাছে ২০ বছর পর ফের বিশ্বকাপ জয়ের হাতছানি ৷ অপরদিকে প্রথমবার বিশ্বকাপ ফাইনালে উঠেই চমকে দিতে প্রস্তুত ক্রোয়েশিয়া ৷ ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ক্রোটরা ৷ এবার ২০ বছর পর ফের বিশ্বকাপে এসেই দুরন্ত ছন্দে রয়েছে তারা ৷ কিন্তু বাকী ম্যাচগুলির জন্য যেভাবে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ৷ ফাইনালের দিনটাই বা বাদ যাবে কেন ৷
এবারের বিশ্বকাপে শুরুর থেকেই একের পর এক ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিল বিড়াল অ্যাকলিস ৷ কিন্তু টুর্নামেন্ট যতো গড়িয়েছে অ্যাকলিস-দ্য ক্যাটের ভবিষ্যদ্বাণী কিন্তু মেলেনি ৷ অ্যাকলিস ছাড়াও এবারের বিশ্বকাপে বিভিন্ন ম্যাচের ভবিষ্যদ্বাণী করেছিল একটি বাঘ এবং উটও ৷ কিন্তু ফাইনালের ম্যাচ নিয়ে প্রেডিকশন করেছে বুয়ান নামের এক ভাল্লুক ৷ সাইবেরিয়ান চিড়িয়াখানার এই ভাল্লুক কিন্তু ফাইনালে ক্রোয়েশিয়া জিতছে এমন ভবিষ্যদ্বাণীই করেছে ৷  বুয়ানের সামনে দু’দেশের পতাকা দিয়ে দু’টো তরমুজ রাখা হয়েছিল ৷ শেষপর্যন্ত ক্রোয়েশিয়ার পতাকা লাগানো তরমুজটিই খেয়ে নেয় সে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ জিতবে ক্রোয়েশিয়াই, ভবিষ্যদ্বাণী ভাল্লুকের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement