advertisement

FIFA bans AIFF: ‘‘আমি এই পিটিশন এই জন্যে ফাইল করিনি যে আমি প্রেসিডেন্ট হতে চাই’’ এবার আদালতে ভাইচুং

Last Updated:

ভাইচুং ভুটিয়ার হয়ে পিটিশন ফাইল করেছেন অ্যাডভোকেট পূর্ণিমা কৃষ্ণা৷ তাঁর আবদনে তিনি বলেছেন, ‘‘এআইএফএফ এবং বিশেষত ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য যা পদক্ষেপ নেওয়ার কথা তা ফিফার চাপের কারণে মুক্তিপণ হিসেবে গন্য করে উন্নয়নকে আটকে রাখা যাবে না৷

fifa bans aiff: ex indian captain bhaichung bhutia files petition in supreme court- Photo- File
fifa bans aiff: ex indian captain bhaichung bhutia files petition in supreme court- Photo- File
#নয়াদিল্লি: এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভারতীয় ফুটবল টিমের প্রাক্তন ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া। ভাইচুং ভুটিয়া নিজের আবেদনে আর্জি জানিয়েছেন ফিফা ভারতীয় ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করে দিয়েছে৷ পিটিশন দাখিল করে তাঁর আইনজীবী  এই বলেছেন যে অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের (AIFF) সাধারণ বডির সাথে সম্পর্কিত সংস্কারগুলি ফিফা কর্তৃক স্থগিতাদেশের কারণে থামানো যাবে না।
ভাইচুং ভুটিয়ার হয়ে পিটিশন ফাইল করেছেন অ্যাডভোকেট পূর্ণিমা কৃষ্ণা৷ তাঁর আবদনে তিনি বলেছেন, ‘‘এআইএফএফ এবং বিশেষত ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য যা পদক্ষেপ নেওয়ার কথা তা ফিফার চাপের কারণে মুক্তিপণ হিসেবে গন্য করে উন্নয়নকে আটকে রাখা যাবে না৷
পিটিশনে আরও বলা হয়েছে , ‘‘ বর্তমান ব্যবস্থাতেই ফিরলে স্বার্থাণ্বেষী ব্যক্তিরা আরও ৪ বছরের জন্য এআইএফএফ-এর দমবন্ধ করে রাখতে   পারবে এবং এর ফলে খেলাধুলোরর অপূরণীয় ক্ষতি হবে।’’
advertisement
advertisement
তাঁর পিটিশনে তিনি  আরও বলেছেন, ‘‘আমি ভারতীয় দলের হয়ে ৭ বছর ধরে ১০০-র বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছি৷ খারাপ অভিসন্ধি নিয়ে আমার মতো কোনও প্লেয়ারই প্রশাসনের অংশ হতে চাইবে না৷ আমি এই পিটিশন শুধু এই জন্যে ফাইল করেনি যে আমি নিজে প্রেসিডেন্ট হতে চাই৷’’
advertisement
মামলার আবেদনে বাইচুং বলেছেন, COA-এর তৈরি করা সংবিধানকে এআইএফএফ-এর নতুন বিধি হিসেবে মেনে নেওয়া উচিত। তাঁর যুক্তি, নতুন সংবিধানটি বর্তমানে সময় উপযোগী। শুধু তাই নয় এই সংবিধান প্রাক্তন খেলোয়াড়দের প্রতি যথেষ্ট  সংবেদনশীল‌।সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের নতুন আবেদন। ২৩ অগাস্টের মধ্যে CoA-র সংবিধানের কপি জমি দিতে বলেছে কেন্দ্র।
advertisement
ফিফার দ্বারা ভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করার পর কেন্দ্র সরকার আসরে নামে৷  সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে৷  কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে বলেন, ‘‘ ফুটবলের সঙ্গে জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে। আমরা দেশে বিশ্বকাপের সুযোগ হারাতে পারি। আমাদের দেশের ফুটবলাররা খেলার সুযোগ পাবেন না। আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ফিফা।’’
advertisement
তিনি আরও বলেন ‘‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পরিচালন সমিতির নির্বাচনে ভোটার তালিকায় কেবলমাত্র রাজ্য এবং রাজ্য ফেডারেশনের প্রতিনিধিরা থাকা উচিত। ভোটার তালিকায় খেলোয়াড়দের থাকা উচিত নয়।’’
বাইচুং ভুটিয়ার আইনজীবী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর নতুন সংবিধান এবং প্রখ্যাত খেলোয়াড়দের ৩৬ সদস্যের নির্বাচকমণ্ডলীর পক্ষে সওয়াল করছেন। সংবিধানের মূল উদ্দেশ্য সুরক্ষিত রাখার আর্জি জানালেন ভুটিয়ার আইনজীবী।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
FIFA bans AIFF: ‘‘আমি এই পিটিশন এই জন্যে ফাইল করিনি যে আমি প্রেসিডেন্ট হতে চাই’’ এবার আদালতে ভাইচুং
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement