advertisement

Ind vs Eng: ৩৭১ রানেও ম্যাচ বাঁচাতে পারল না ভারত! জঘন্য বোলিং, ফিল্ডিং, 'হারা ম্যাচ' জিতল ইংল্যান্ড

Last Updated:

India Lost To England: লিডস টেস্টে ভারতের বিরুদ্ধে ৩৭১ রান তাড়া কে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড।

News18
News18
লিডস: জেতা ম্যাচ হারল ভারত নাকি হারা ম্যাচ জিতে নিল ইংল্যন্ড! কী বলবেন তা ভারতীয় ক্রিকেট সমর্থকদেরই ঠিক করতে হবে। তবে এটুকু বলা যায়, ভারতের ম্যাচ জেতার জন্য ৩৭১ রানও কম পড়ে গেল!
অধিনায়ক হওয়ার পর এমন ম্যাচে হার শুভমন গিলের! আজ রাতে হয়তো ঘুম আসবে না তাঁর! লিডস টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে অনেকে আশা করেছিলেন, ভারত হয়তো ম্যাচটা জিতবে! কারণ যে কোনও পরিস্থিতিতে টেস্ট ম্যাচের পঞ্চম দিন কোনও দলের পক্ষেই ৩৫০ রান তাড়া করা কঠিন। তার উপর আকাশ মেঘলা।
আরও পড়ুন- প্রথম সেশনে উইকেট নিতে ব্যর্থ, ইংল্যান্ডের লড়াইয়ে চাপ বাড়ছে ভারতের উপর
আজ তো বোলারদের দাপট দেখানোর কথা ছিল! কিন্তু বাস্তবে হল উল্টো! ৩৭১ রান তাড়া কে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। লিডস টেস্টে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড। এখনও চারটে টেস্ট বাকি। বোলিং ও ফিল্ডিং-এ ভারত যা জঘন্য অবস্থা দেখাল, তাতে এই সিরিজে আরও ভয়ানক কিছু অপেক্ষা করে আছে ভারতের জন্য।
advertisement
advertisement
এমন অপ্রত্যাশিত হারের পর শুভমান গিল বলেছেন, ‘মনে রাখার মতো টেস্ট ম্যাচ। আমাদের সামনে সুযোগ ছিল। ক্যাচ মিস, লোয়ার অর্ডারের রান না পাওয়া আমাদের ভুগিয়েছে। চতুর্থ দিন আমরা ভেবেছিলাম ওদের ৪৩০ রানের টার্গেট দিতে পারব। কিন্তু মাত্র ২৫ রানে আমাদের শেষের উইকেট সব পড়ে যায়। আজও আমরা ভেবেছিলাম, জয়ের সুযোগ আছে। এই হার দুর্ভাগ্যজনক’
advertisement
ভারত প্রথম ইনিংসে করেছিল ৪৭১, দ্বিতীয় ইনিংসে ৩৬৪। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫। দ্বিতীয় ইনিংসে ৩৭৩/৫।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: ৩৭১ রানেও ম্যাচ বাঁচাতে পারল না ভারত! জঘন্য বোলিং, ফিল্ডিং, 'হারা ম্যাচ' জিতল ইংল্যান্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement