advertisement

ক্রিকেটকে সেরা গোলাপি টেস্ট উপহার দেবে ইডেন দাবি বোর্ড প্রেসিডেন্ট সৌরভের

Last Updated:
#কলকাতা: ক্রিকেটকে সেরা গোলাপি টেস্ট উপহার দেবে ইডেন। মাঠ ঘুরে দাবি বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মহারাজের মতে কলকাতার সঙ্গে তিনিও উত্তেজিত এই টেস্ট উপভোগ করার জন্য।
সোনার প্রলেপ দেওয়া এই কয়েন নিয়েই ইডেনে টস করবেন বিরাট-মমিনুল। তার আগেই গোলাপি রঙে মাখিয়ে দেওয়া হল ক্রিকেটের নন্দনকাননকে। বুধবার দুপুরেই ইডেনে এসেছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিয়ে ঘুরে দেখলেন পিচ। বেশ খানিকক্ষণ মাঠে কাটিয়ে শেষবেলায় কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। এই ম্যাচ তাঁর কাছে সম্মানের। তাই মহারাজও ফুটছেন কলকাতার মতো প্রথম গোলাপি বলের টেস্টের উত্তেজনায়।
advertisement
প্রথম দিনেই সচিন থেকে দ্রাবিড়। কুম্বলে থেকে কপিল। ইডেনে স্মরণীয় হয়ে থাকবে গোলাপি টেস্টের প্রথমদিন। নিরাপত্তার স্বার্থে মাঠে নয় বাজি ফাটবে গঙ্গাবঙ্গে। সবমিলিয়ে আরও ইতিহাসের সদরে দাঁড়িয়ে তৈরি ইডেন সঙ্গে সৌরভের বিসিসিআই।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটকে সেরা গোলাপি টেস্ট উপহার দেবে ইডেন দাবি বোর্ড প্রেসিডেন্ট সৌরভের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement