advertisement

মর্গ্যানের পছন্দে ইস্টবেঙ্গলের টার্গেটে সনি নর্ডি

Last Updated:

সনি নর্ডি কার?মরশুম শেষ হওয়ার আগেই শুরু আই লিগের ক্লাব দলগুলোর টানাটানি। মোহনবাগানকে ধাক্কা দিতে ইস্টবেঙ্গলের টার্গেটে এবার নর্ডি। হাইতির তারকাকে পেতে চায় বেঙ্গালুরু এফসি-ও। নর্ডিকে রাখতে নিঃশব্দে কাজ গুছোতে চায় মোহনবাগান।

#কলকাতা: সনি নর্ডি কার?মরশুম শেষ হওয়ার আগেই শুরু আই লিগের ক্লাব দলগুলোর টানাটানি। মোহনবাগানকে ধাক্কা দিতে ইস্টবেঙ্গলের টার্গেটে এবার নর্ডি। হাইতির তারকাকে পেতে চায় বেঙ্গালুরু এফসি-ও। নর্ডিকে রাখতে নিঃশব্দে কাজ গুছোতে চায় মোহনবাগান।
তিনি নিজে মগ্ন বাগানের অনুশীলনে। মাথায় শুধুই ফেড কাপ। অথচ নর্ডিকে নিয়ে মাথাব্যথার শেষ নেই অন্য ক্লাবদলগুলোর। আই লিগের পরই আইএসএল। নর্ডি নিজে মুম্বই সিটি এফসি-তে খেলতে চান। কিন্তু আগামীবারের আই লিগ? তা নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে চান না তিনি। এরইমাঝে নর্ডির দিকে নজর ইস্টবেঙ্গল আর বেঙ্গালুরু এফসি-র। নর্ডিকে ধরে রাখতে না পারলে নিঃসন্দেহে বড় ধাক্কা বাগানের। সেটা জানলেও, বাজেট সমস্যায় বারবার বাগান কর্তারা এক পা এগিয়ে, দু-পা পিছিয়ে যাচ্ছেন। আর সেটাই কাজে লাগাতে চায় বেঙ্গালুরু-ইস্টবেঙ্গল।
advertisement
মর্গ্যানের তালিকাতেও রয়েছেন নর্ডি। বেঙ্গালুরুর প্রাথমিক লিস্টেও নর্ডি। রণবীরের দলে খেলা সুনীল ছেত্রীকে দিয়েই নর্ডিকে রাজি করানোর ভাবনা বেঙ্গালুরুর। মর্গ্যানের কথা অল-আউট ঝাঁপাতে তৈরি লাল-হলুদ। এতসবের মাঝেও অবশ্য নিশ্চুপ সনি নর্ডি। বেঙ্গালুরু-ইস্টবেঙ্গল দড়ি টানাটানিতে মোহনবাগানের স্ট্র্যাটেজি ওয়েট অ্যান্ড সী।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মর্গ্যানের পছন্দে ইস্টবেঙ্গলের টার্গেটে সনি নর্ডি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement