advertisement

বদলাচ্ছে অলিম্পিকে ভারতীয়দের পোষাক

Last Updated:

রিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটদের ড্রেস কোড বদলে দেওয়া হল।

#নয়াদিল্লি:  আর পাগড়ি পরে অলিম্পিকের মার্চপাস্টে হাঁটতে দেখা যাবে না লিয়েন্ডারদের ৷ এত বছর ধরে চলে আসা এই ট্র্যাডিশন এবার রিও অলিম্পিকেই বন্ধ হতে চলেছে ৷ রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় অ্যাথলিটদের ড্রেস কোড বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷
ভারতের পুরুষ অ্যাথলিটদের শেরওয়ানির বদলে এবার দেখা যাবে গাঢ় ধূসর রংয়ের কোট-প্যান্টে। আর সানিয়া-সাইনাদের জ্যন থাকছে হলুদ বা নীল রংয়ের শাড়ি ও  ধূসর রংয়ের কোটে।
পাগড়ি ও শেরওয়ানির ট্র্যাডিশন ভাঙার কারণ হিসেবে আইওএ কর্তারা জানিয়েছেন, উদ্বোধনের পর এই শেরওয়ানি বা শাড়ি খেলোয়াড়দের কোনও কাজেই লাগে না ৷ তাই পোষাক বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
এছাড়া গত লন্ডন অলিম্পিকেই ট্র্যাকে কোনও অ্যাথলিটের কমলা রং-য়ের পাগড়ি গড়াগড়ি খেতে দেখা যায় ৷ বিষয়টা একেবারেই পছন্দ হয়নি কর্তাদের ৷ কারণ পাগড়ি ভারতীয়দের ‘শান’ ৷ তাই এবার মার্চপাস্টে অ্যাথলিটদের জন্য অন্য পোষাকের ব্যবস্থা করেছে আইওএ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বদলাচ্ছে অলিম্পিকে ভারতীয়দের পোষাক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement