টি২০ র্যাঙ্কিংয়ে উন্নতি ভুবি-ধাওয়ানের, নেমে গেলেন বিরাট
Last Updated:
কিন্তু ওয়ান ডে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও টি২০-তে অবনতি হয়েছে কোহলির ৷
#দুবাই: সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফর দুর্দান্ত কেটেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির জন্য ৷ পিঠের চোটের জন্য শেষ টি২০ না খেললেও প্রায় প্রতি ম্যাচেই রান পেয়েছেন বিরাট ৷ কিন্তু ওয়ান ডে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও টি২০-তে অবনতি হয়েছে কোহলির ৷ র্যাঙ্ক তালিকায় আপাতত ষষ্ঠ স্থানে রয়েছেন বিরাট।
তবে র্যাঙ্কিয়ে কোহলির অবনতি হলেও উন্নতি ঘটেছে টি২০ সিরিজে ম্যান অফ দ্য সিরিজের পুরষ্কার পাওয়া ভুবনেশ্বর কুমারের ৷ র্যাঙ্ক তালিকায় ২০ ধাপ উপরে উঠে এলেন তিনি ৷ সদ্য প্রকাশিত টি২০ র্যাঙ্কিংয়ে ১২ নম্বরে রয়েছেন ভুবনেশ্বর ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজে ৭টি উইকেট পেয়েছেন ভুবি ৷ এর পাশাপাশি র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে শিখর ধাওয়ানেরও ৷ দক্ষিণ আফ্রিকায় তিনটি টি২০ ম্যাচে মোট ১৪৩ রান করে ১৪ ধাপ উপরে উঠে এখন ব্যাটসম্যানদের তালিকায় ২৮ নম্বরে ধাওয়ান ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Feb 26, 2018 3:58 PM IST







