#CWC2019: IND vs NZ: ম্যাচের আগে হাতে চোট নিয়েই অনুশীলন হাজির ধাওয়ান, ট্যুইট করে যা জানালেন
Last Updated:
#ট্রেন্টব্রিজ : শিখর ধাওয়ান ভারতীয় দলের ওপেনিংয়ের অন্যতম শক্তিশালী স্তম্ভ ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ১১৭ রান করে তিনিই ছিলেন দলের ঐতিহাসিক জয়ের অন্যতম কারিগর ৷ কিন্তু সেই ম্যাচেই চোট ভুগিয়েছিল তাঁকে ৷ ব্যাট করতে নামার সময়েই নিয়েছিলেন শুশ্রুষা ৷ তারপর দ্বিতীয় ইনিংস চলাকালীন ফিল্ডিংও করতে পারেননি ৷
এরপরেই আসে দুঃসংবাদ ৷ প্রাথমিকভাবে জানা যায় আগামী দু‘টি বিশ্বকাপের ম্যাচে খেলতে পারবেন না তিনি ৷ পাশাপাশি ধারণা চোটের যা মাত্রা তাতে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে তিনি ৷ স্বাভাবিকভাবেই বিষণ্ণ ক্রিকেট মহল , দুঃখী ফ্যানরা ৷ তবে ট্রেন্টব্রিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ঠিক আগের দিন অনুশীলনে নামলেন শিখর ধাওয়ান ৷ এছাড়াও তিনি এদিন একটি ফিলোজফিক্যাল টুইটও করেন ৷ যার সারমর্ম জীবনে বিভিন্ন বাধা আসে তারপরেও এগিয়ে যেতে হয় -‘মানুষ পায়ে ভর দিয়ে ওড়ে না ,বিশ্বাসে ওড়ে ৷ আর এই টুইটে ম্যাচ চলাকালীন হাতে চিকিৎসা পরিষেবা নেওয়ার সময়ের ছবি অ্যাড করেছেন গব্বর সিং ৷ ’
advertisement
Kabhi mehek ki tarah hum gulon se udte hain... Kabhi dhuyein ki tarah hum parbaton se udte hain... Ye kainchiyaan humein udne se khaak rokengi... Ke hum paron se nahin hoslon se udte hain...#DrRahatIndori Ji pic.twitter.com/h5wzU2Yl4H
— Shikhar Dhawan (@SDhawan25) June 12, 2019
advertisement
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 12, 2019 6:24 PM IST







