নতুন মরশুমে নতুন স্টাইল! আইপিএল ২০২৬-এর জার্সি উন্মোচন করল চেন্নাই সুপার কিংস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Chennai Super Kings Launched New Jersey: আর কিছু দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। আর আইপিএলের নতুন মরশুমকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করল ৫ বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস।
আর কিছু দিনের অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। আর আইপিএলের নতুন মরশুমকে সামনে রেখে নতুন জার্সি উন্মোচন করল ৫ বারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং তরুণ ব্যাটার আয়ূশ মাত্রে। নতুন জার্সি উন্মোচনের মাধ্যমে আসন্ন আইপিএল মরশুমের প্রস্তুতির কথাও জানিয়ে দিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
এই মরসুমে সিএসকের অফিসিয়াল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে অশোক লেল্যান্ড। সংস্থাটির লোগো এবার সিএসকের বিখ্যাত হলুদ জার্সির সামনের ডান পাশে দেখা যাবে। এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে। চেন্নাই ভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই সহযোগিতা ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে।
advertisement
অশোক লেল্যান্ডের চেয়ারম্যান ধীরজ হিন্দুজা বলেন, এই অংশীদারিত্ব তাদের জন্য গর্বের বিষয়। সিএসকে এমন একটি দল যারা বছরের পর বছর অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে চেন্নাই শহরকে গর্বিত করেছে। অন্যদিকে সিএসকের ম্যানেজিং ডিরেক্টর কেএস বিশ্বনাথন জানান, পারফরম্যান্স, দৃঢ়তা এবং সমর্থকদের সঙ্গে গভীর সংযোগ—এই মূল্যবোধেই দুটি প্রতিষ্ঠানের মিল রয়েছে।
advertisement
#WATCH | Chennai, Tamil Nadu: Chennai Super Kings (CSK) captain Ruturaj Gaikwad unveils the jersey of the team for Indian Premier League 2026. pic.twitter.com/LiaeUpulzk
— ANI (@ANI) March 6, 2026
advertisement
আরও পড়ুনঃ ‘আমার ছেলে তোমার বড় ভক্ত, তুমি পেলের থেকেও ভালো’! হোয়াইট হাউসে মেসিকে সংবর্ধনা ট্রাম্পের
এদিকে আইপিএলের ১৯তম সংস্করণকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে চেন্নাই সুপার কিংস। দলের অনুশীলন চলছে চেন্নাইয়ের নাভালুরে অবস্থিত হাই পারফরম্যান্স সেন্টারে। সহকারী কোচ রাজীব কুমৈর এবং বোলিং কোচ এস. শ্রীরামের তত্ত্বাবধানে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অধিনায়ক রিতুরাজ গায়কওয়াড়ের পাশাপাশি প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিও ইতিমধ্যেই দলে যোগ দিয়েছেন। গতবারের ব্যর্থতা ভুলে আগামী আইপিএল মরশুমে আবারও শক্তভাবে ফিরে আসাই এখন সিএসকের প্রধান লক্ষ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2026 8:23 PM IST










