advertisement

বিশ্বকাপের টিকিট এখনও অনিশ্চিত, হাঙ্গেরি ম্যাচ জিততে মরিয়া রোনাল্ডোরা

Last Updated:

আর্জেন্টিনার পর এবার বিশ্বকাপে সুতোয় ঝুলছে ইউরো সেরা পর্তুগালের ভাগ্য।

#লিসবন: শুক্রবার মেসি, আর শনিবার রোনাল্ডো। আর্জেন্টিনার পর এবার বিশ্বকাপে সুতোয় ঝুলছে ইউরো সেরা পর্তুগালের ভাগ্য। এদিন রাতেই হাঙ্গেরির বিরুদ্ধে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। প্রথম লেগে এই হাঙ্গেরির কাছে হেরেই জটিল হয়েছে পর্তুগালের ভাগ্য। ফলে এই ম্যাচ জিতে রাশিয়ার রাস্তা খানিকটা পাকা করতে চান সিআর সেভেন।
এদিকে ইউরো কাপে চমক দেখালেও রাশিয়া বিশ্বকাপে হয়তো দেখা যাবে না গ্যারেথ বেলকে। শুক্রবার প্রাক-বিশ্বকাপের ম্যাচে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করায় রাশিয়ার টিকিট অনিশ্চিত হয়ে পড়ল ওয়েলসের। মারপিটের এই ম্যাচে লালকার্ড দেখেন গ্যারেথ বেল এবং নীল টেলর। টেলরের সঙ্গে সংঘর্ষে বাঁ-পায়ের গোড়ালি ভেঙেছে আয়ারল্যান্ডের ফুটবলারের। ওয়েলসের পরের ম্যাচ সার্বিয়ার বিরুদ্ধে।
advertisement
বিশ্ব ফুটবলে এক হাজার ম্যাচ খেলার নজির গড়লেন ইতালির গোলকিপার জিয়ানলুইগি বুফোঁ। গতকাল আলবেনিয়ার বিরুদ্ধে এই নজির গড়লেন তিনি। প্রাক-বিশ্বকাপের ম্যাচে ২-০ গোলে জিতে রাশিয়ার দিকে একধাপ এগিয়ে গেল আজুরিরা। ইতালির হয়ে গোল করলেন ড্যানিয়েল ডি’রোসি এবং কিরো ইমবোলি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের টিকিট এখনও অনিশ্চিত, হাঙ্গেরি ম্যাচ জিততে মরিয়া রোনাল্ডোরা
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement