advertisement

T20 সিরিজ জেতার পরেই ঋষভ পন্থকে নিয়ে বড় ঘোষণা বিরাট কোহলির

Last Updated:

ধোনি ২ মাসের জন্য বোর্ডকে বলে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন ৷

#গায়না:  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ক্লিন সুইপ ৷ স্বাভাবিক ভাবেই খুশি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ মঙ্গলবারের ম্যাচে ৭ উইকেটে জয়ে অবদান ছিল তাঁর ব্যাটেরও ৷ তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থও ৷ অধিনায়ক ও পন্থ ১০৬ রানের পার্টনারশিপ করেন ৷ ক্যারিবিয়ান সফরে ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পন্থই প্রধান উইকেটরক্ষক ৷ ধোনি ২ মাসের জন্য বোর্ডকে বলে ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন ৷
পন্থের পারফরম্যান্সে খুশি টিম ম্যানেজমেন্ট ৷ বিরাট কোহলি ম্যাচ জয়ের পর তাঁর এই তরুণ প্রতিভাকে দরাজ সার্টিফিকেট দিলেন ৷ বিরাট বলেছেন , ‘‘ আমরা ঋষভ পন্থকে ভবিষ্যত হিসেবে দেখছি ৷ নিশ্চিতভাবেই ওঁর স্কিল রয়েছে  একইসঙ্গে রয়েছে প্রতিভাও ৷ ম্যাচ জেতা ও ফিনিশ করা জরুরি ৷ আন্তর্জাতিক ক্রিকেটে চাপ অন্যরকম ভাবে নিতে হয় ৷ ’’
advertisement
advertisement
তিনি আরও বলেন , ‘‘ও যেখান থেকে শুরু করেছিল তার থেকে অনেক এগিয়েছে ৷ যেভাবে ও খেলছে সেটা যদি নিয়মিত খেলে তাহলে ভারতের জন্য ও তারকা হয়ে উঠবে ৷’’
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
T20 সিরিজ জেতার পরেই ঋষভ পন্থকে নিয়ে বড় ঘোষণা বিরাট কোহলির
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement