advertisement

কীভাবে আয়োজন করা যাবে আইপিএল, টি টোয়েন্টি বিশ্বকাপ, অভিনব আইডিয়া গাভাসকরের

Last Updated:

অস্ট্রেলিয়া করোনা ভাইরাস অতিমারির জন্য ৬ মাসের জন্য নিজেদের সিল করে দিয়েছে ৷

#মুম্বই : প্রাক্তন ব্যাটিং তারকা সুনীল গাভাসকর প্রস্তাব দিয়েছে ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের টুর্নামেন্ট আয়োজন স্যোয়াপ করে নিতে পারে ৷ ২০২০ থেকে ২০২১ হয়ে গেলে দুটি টুর্নামেন্টেই আয়োজন করতে পারবে ৷ সানি প্রস্তাব দিয়েছেন যদি আইপিএল সেপ্টেম্বরে আয়োজিত হয় যদি ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা সে সময়ে কমে গিয়ে থাকে ৷
অস্ট্রেলিয়া করোনা ভাইরাস অতিমারির জন্য ৬ মাসের জন্য নিজেদের সিল করে দিয়েছে ৷ অস্ট্রেলিয়া ও ভারতে পরপর দুটি বিশ্বকাপ হওয়ার কথা আছে ২০২০ তে আয়োজক অস্ট্রেলিয়া এবং ২০২১ আয়োজক ভারত ৷
করোনা ভাইরাসের দৌরাত্ম্যে সারা পৃথিবী কার্যত থমকে আছে ৷ এই পর্বে সবচেয়ে খারাপভাবে আক্রান্ত হয়েছে যে সেক্টরগুলি তার মধ্যে অন্যতম ক্রীড়াদুনিয়া ৷ পৃথিবীর সমস্ত দেশে খেলার ইভেন্টগুলি বন্ধ রয়েছে এমনকি অলিম্পিক্সের মতো মেগা ইভেন্টও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
বিসিসিআই জানিয়েছে পরের নির্দেশ না পাওয়া অবধি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই টুর্নামেন্ট ৷ গাভাসকর জানিয়েছেন, ‘৩০ সেপ্টেম্বর অবধি  অস্ট্রেলিয়ায় বিদেশিদের ঢোকা নিষিদ্ধ রয়েছে ৷ টুর্নামেন্ট শুরু হচ্ছে অক্টোবরের মধ্যে থেকে তাই ওদের জন্য এটা আয়োজন করা শক্ত বলে মনে হচ্ছে ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কীভাবে আয়োজন করা যাবে আইপিএল, টি টোয়েন্টি বিশ্বকাপ, অভিনব আইডিয়া গাভাসকরের
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement