advertisement

খেলরত্ন সম্মান পাচ্ছেন রোহিত শর্মা, ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন হিটম্যান

Last Updated:

ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা দেশের ক্রীড়াবিভাগের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধি খেলরত্নে ভূষিত হচ্ছেন৷

#নয়াদিল্লি: ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা দেশের ক্রীড়াবিভাগের সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধি খেলরত্নে ভূষিত হচ্ছেন৷ এর আগে মাত্র ৩ জন ক্রিকেটার এই সম্মান পেয়েছেন৷ সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির পর চতুর্থ ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মান পেলেন৷ রোহিত ছাড়াও এবারের রাজীব গান্ধি খেলরত্ন পাচ্ছেন তাঁরা হলেন ভিনেশ ফোগট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, প্যারা অলিম্পিয়ান মরিয়প্পন থাঙ্গাভেলু৷
ক্রীড়ামন্ত্রকের ১২ জন সদস্যের দল এই চার জন খেলরত্ন পাচ্ছেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিয়ে দ্বিতীয়বার এমন হল যখন এতজন একসঙ্গে খেলরত্ন পাচ্ছেন৷
শাটলার পিভি সিন্ধু, জিমন্যাস্ট দীপা কর্মকার,শ্যুটার জিতু রাই, কুস্তিগির সাক্ষী মালিক ২০১৬ সালে রাজীব গান্ধি খেলরত্ন সম্মান ভূষিত হয়েছিলেন৷ ৩৩ বছরের রোহিত চতুর্থ ক্রিকেটার হিসেবে এই দারুণ সম্মান পাচ্ছেন৷ প্রথম এই সম্মান ক্রিকেটার হিসেবে পেয়েছিলেন সচিন তেন্ডুলকর৷ এছাড়াও সদ্য অবসরপ্রাপ্ত মহেন্দ্র সিং ধোনি পেয়েছিলেন খেলরত্ন৷ এছাড়া এই সম্মান পেয়েছেন বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি৷
advertisement
advertisement
তেন্ডুলকর ১৯৯৮ সালে রাজীব গান্ধি খেলরত্ন পেয়েছিলেন৷ ধোনি পেয়েছিলেন ২০০৭ সালে, ২০১৮ তে পেয়েছিলেন বিরাট কোহলি৷ সে সময় ভারোত্তলক মীরাবাই চানু -র সঙ্গে এই সম্মান পেয়েছিলেন৷
এবারের নির্বাচক কমিটিতে রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ প্রাক্তন হকি অধিনায়ক সর্দার সিং, সাই (SAI)-র সদর দফতরে বসে বৈঠক৷ রোহিত জাতীয় দলের হয়ে একাধিক দুরন্ত পারফরম্যান্স করেছেন৷ অন্যদিকে ভিনেশ ২০১৮ -র কমনওয়েলথ গেমসে ও এশিয়ান গেমসে সোনা পেয়েছিলেন৷ ২০১৯ এ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন৷
advertisement
থাঙ্গাভেলু ২০১৬ সালে রিও প্যারা অলিম্পিক্সে T42 high jump ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন তিনি৷ T42  হল অ্যাথলিট হলেন তাঁরা যাঁদের হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে৷ এই শারীরিক ভাবে পিছিয়ে থাকা মানুষরা এই বিভাগের প্রতিযোগিতায় অংশ নেন৷
তারকা প্যাডলার মনিকা ২০১৮ -র দারুণ পারফরম্যান্সের জন্য এই সম্মান পেলেন৷ ওই বছর তিনি কমনওয়েলথ গেমসে সোনা পেয়েছিলেন৷ তাছাড়াও মহিলাদের সিঙ্গলসে তিনি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেলরত্ন সম্মান পাচ্ছেন রোহিত শর্মা, ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাচ্ছেন হিটম্যান
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement