advertisement

‘যখন খেলতে শুরু করেছিলাম কেউ দেখত না’ বন্ধ দরজার পিছনে আইপিএলের পক্ষে রোহিত

Last Updated:

আদৌ কী হবে আইপিএল

#মুম্বই : ভারতীয় ওপেনার রোহিত শর্মা করোনা ভাইরাসের লকডাউনে গৃহবন্দি ৷ আইপিএল কবে হবে কী ভাবে এই সব জল্পনা যখন জারি তখন রোহিত শর্মা জানিয়ে দিলেন হতেই পারে ফাঁকা স্টেডিয়ামে আইপিএল খেলা হল৷
রোহিত নিজের এই মতের পিছনে ছোটবেলার উদাহরণ দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন , ছোটবেলায় যখন খেলা শুরু করেছিলেন তখন দেখার কেউ থাকত না ৷ রোহিত বলেছেন, ‘ আমি আশা করি সকলেই সুরক্ষিত রয়েছে এবং গাইডলাইন মেনে চলছে ৷ যাতে আমার দ্রুত বাড়ির বাইরে বেরিয়ে যেগুলি ভালোবাসতাম সেগুলি করতে পারি ৷ ’
advertisement
তিনি আরও বলেছেন, ‘এটা একটু অদ্ভুত যদি ফাঁকা স্টেডিয়ামে খেলা হয় ৷ আমি জানি না ফ্যানরা এই বিষয়ে কী বলবেন ৷ যদি অনেকটা হেঁটে ছোটবেলায় ফিরে যাই তাহলে মনে পড়ে যখন খেলা শুরু করেছিলাম কোনও দর্শক থাকত না ৷ আমাদের এই সমস্ত বিলাসবহুল স্টেডিয়ামে খেলার সৌখিনতা রাখার অবস্থা ছিল না ৷ আমার মনে হয় আমি সেটাতেই ফিরে যাব ৷ বোর্ড যা নিয়ম নিয়ে আসবে আমাদের সেটা মেনে চলতে হবে আমাদের তারপর ক্রিকেট খেলতে হবে ৷ সাধারণ মানুষ টেলিভিশনে খেলা দেখতে পারবে ৷ তাও কিছু একটা ভবিষ্যত থাকবে ৷ ’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘যখন খেলতে শুরু করেছিলাম কেউ দেখত না’ বন্ধ দরজার পিছনে আইপিএলের পক্ষে রোহিত
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement