advertisement

এমনি এমনিই ভেঙে যায় শরীরের হাড়, ‘বিশেষ’ এই ফ্যানকে সময় দিলেন বিরাট কোহলি

Last Updated:

ভক্তের আশা মেটালেন বিরাট

#ইনদওর : আছেন বলেই তারকারা আছেন , এই কথাটা সত্যি তা যেমন জানেন ফ্যানরা, ঠিক তেমনিই মানেন তারকারা ৷ ইনদওরে ইতিহাস তৈরি করার দিনে ফের মানবিক রূপে ধরা দিলেন বিরাট কোহলি ৷ নিজের ‘বিশেষভাবে সক্ষম’ এক ফ্যানের সঙ্গে দেখা করলেন ক্যাপ্টেন কোহলি ৷
ইনদওরে তিনদিনেই শেষ হয়ে গেছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ৷ এক ইনিংস ও ১৩০ রানে জিতেছে টিম ইন্ডিয়া ৷ এই ম্যাচে মাঠে হাজির ছিলেন ২৪ বছরের পূজা শর্মা ৷ পূজা এক মারাত্মক রোগের শিকার ৷ তাঁর শরীরের হাড় এতটাই ভঙ্গুর যে আপনা আপনিই তা ভেঙে যায় ৷ আবার দু-তিনদিনের মধ্যে সেটা ঠিক হয়ে ওঠার পর্বও শুরু হয়ে যায় নিজের থেকেই ৷শারীরিক অসুস্থতার কারণে ইন্টারমিডিয়টের পর স্কুলে যাওয়ায় বন্ধ করে বাধ্য হন পূজা ৷ তবে পূজা ভারতীয় দলের দারুণ ভক্ত ৷  ভারতের ম্যাচে সুযোগ পেলেই মাঠে হাজির হন তিনি ৷
advertisement
advertisement
ধোনিকে সরিয়ে ১০ টি ম্যাচে ইনিংসে বিপক্ষকে হারানোর নজির গড়ার দিনে বিরাট কোহলির সঙ্গে দেখা করলেন পূজা ৷ বিরাট তাঁর সঙ্গে ছবি তোলেন , পাশাপাশি তাঁকে একটি টুপিতে সইও করে দেন তিনি ৷
advertisement
এদিকে পূজা ভাগ্যবান হলেও ২২ বছরের আরেক বিরাট ফ্যান কিন্তু এতটা সৌভাগ্যের অধিকারী হতে পারলেন না ৷ এদিন ম্যাচ চলাকালীন নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে যান সূরয বিস্ত ৷
advertisement
Photo- PTI Photo- PTI
উত্তরাখন্ডের বাসিন্দা সূরয পেশায় কুক ৷ মাঠে ঢুকে গেলেও বিরাটের কাছে পৌঁছনোর আগেই পুলিশ আধিকারিকরা সরিয়ে নিয়ে যান ৷ তিনি বিরাট কোহলি লেখা টি-শার্ট পরেছিলেন পাশাপাশি তাঁর গায়ে ভিকে লেখাও ছিল ৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সূরযের পরিচয় সত্যি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ,পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এমনি এমনিই ভেঙে যায় শরীরের হাড়, ‘বিশেষ’ এই ফ্যানকে সময় দিলেন বিরাট কোহলি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement