advertisement

Big News| ইংল্যান্ডের পেসারের হল করোনা

Last Updated:

যদি এখন সেই সুযোগ না হয় তাহলে হয়ত আবার বেশ খানিকটা পিছিয়ে যাবে ইংল্যান্ডের জার্সিতে তাঁর টেস্ট অভিষেক৷

#লিডস: ভারত বনাম ইংল্যান্ডের  (India vs England) মধ্যে লিডসে তৃতীয় টেস্ট ম্যাচ চলছে৷ ভারতের চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (Virat Kohli) ইনিংসের সুবাদে খেলায় অনেকটা ফিরতে পেরেছে ভারত৷ তৃতীয় দিনের খেলার শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫১ রান করে ফেলেছিল৷ কিন্তু তৃতীয় দিনের শেষে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৯ রানে পিছিয়ে ছিল৷ ২ দিনের খেলা বাকি ছিল৷ এরইমধ্যে ইংল্যান্ড শিবির থেকে বাজে খবর এল৷ ইংল্যান্ডের বোলার ব্রায়ডন কার্স করোনার কবলে৷ তাঁর রিপোর্ট পজিটিভ হয়েছে৷
দ্য হান্ড্রেড লিগের সময় ব্রায়ডন করোনার শিকার হন৷ লিডসে তাঁর টেস্ট অভিষেক হওয়ার কথা ছিল৷ কিন্তু অতিমারির শিকার হয়ে যাওয়ায় তাঁর এই সোনার সুযোগ হাতছাড়া হয়েছে৷ স্টুয়ার্ট ব্রড, বেন স্টোকস, মার্ক উড ও জোফ্রা আর্চারের টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার পর ব্রায়ডনের সুযোগ হয়েছিল ইংল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেকের৷  ডেইলিমেলের খবর অনুযায়ি তাই স্ট্যান্ডবয় হওয়ার করে দেওয়া হয়েছে৷
advertisement
এই ক্রিকেটার পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন এবং নিজের পারফরম্যান্স দিয়ে কামাল করেছিলেন৷ ব্রায়ডন নিজের ভালো পেস এবং নিয়ন্ত্রিত বোলিং করেন৷ ২৬ বছরের এই বোলার ৬ উইকেট নিয়েছিলেন৷ তিনি হান্ড্রেড-এ নর্দান সুপারচার্জার্স দলে খেলেছেন৷ কিন্তু টুর্নামেন্টের শেষে করোনা আক্রান্ত হয়ে পড়েন৷
advertisement
ব্রায়ডন প্রধানত দক্ষিণ আফ্রিকার, কিন্তু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা ছাড়েন৷ ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে ৫ টি টেস্টের সিরিজের মধ্যে ২ টি টেস্ট খেলা হয়ে গেছে৷ এখন ব্রায়ডন স্বপ্ন দেখছেন আদৌ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তাঁর কাঙ্খিত ক্রিকেট অভিষেক হবে কিনা৷ যদি এখন সেই সুযোগ না হয় তাহলে হয়ত আবার বেশ খানিকটা পিছিয়ে যাবে ইংল্যান্ডের জার্সিতে তাঁর টেস্ট অভিষেক৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Big News| ইংল্যান্ডের পেসারের হল করোনা
Next Article
advertisement
Abhishek Banerjee on Pratik Ur Rahman: সিপিএম নিজের ঘরের ছেলেকেই চিনতে পারেনি! প্রতীক উরের সঙ্গে কী 'ডিল', ফাঁস করলেন অভিষেক
সিপিএম নিজের ঘরের ছেলেকেই চিনতে পারেনি! প্রতীক উরের সঙ্গে কী 'ডিল', ফাঁস করলেন অভিষেক
  • তৃণমূলে যোগ দিলেন প্রতীক উর রহমান৷

  • আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে গিয়ে যোগদান৷

  • অন্য দলের তরুণ নেতাদের তৃণমূলে আসার আহ্বাণ অভিষেকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement