advertisement

Pratikur Rahman: 'শত্রু শিবিরে যোগদান!' প্রতীক উরকে দল থেকে বহিষ্কার করল সিপিএম, ঘোষণা সেলিমের

Last Updated:

Pratikur Rahman: জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিনে যুব নেতা প্রতীক-উর রহমান। শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রতীক-উর। দল বদল করার পরেই দলের গঠনতন্ত্র মেনে প্রতিক-উর রহমানকে বহিষ্কার করল সিপিআইএম।

কী বললেন সেলিম?
কী বললেন সেলিম?
কলকাতা: জল্পনার অবসান, তৃণমূলে যোগ দিনে যুব নেতা প্রতীক-উর রহমান। শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রতীক-উর। দল বদল করার পরেই দলের গঠনতন্ত্র মেনে প্রতিক-উর রহমানকে বহিষ্কার করল সিপিআইএম।
প্রতীক-উরের দলত্যাগের পরে সেই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই প্রসঙ্গে সিপিএম জানিয়েছে, ‘গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষ হয়েছে, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতীক-উর রহমানকে দল থেকে বহিষ্কার করেছি। শত্রুশিবিরে যোগদান করা এবং পার্টি বিরোধী কার্যকলাপ করার জন্যই এই সিদ্ধান্ত’।
advertisement
advertisement
প্রসঙ্গত, শুক্রবার রাজ্য কমিটির বৈঠক শেষেও এই নিয়ে মুখ খুলেছিলেন মহম্মদ সেলিম। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “প্রতীক-উরের পদত্যাগের সিদ্ধান্ত অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের কর্মীকে হারানো সন্তান হারা হওয়ার সমান। এমন ঘটনা ঘটলে আগলে রেখে দেয় মা সন্তানকে। গত দেড় দুমাস ধরে কয়েকটা অভিযোগ আসছিল, অভিযোগ আসলে নির্দিষ্ট জায়গায় পাঠানো হয়। যে মুহূর্তে পেলাম এটাকে আমি দেখব বলেছিলাম, যোগাযোগ কমে যায়। পার্টির তরফে কোনও সিদ্ধান্ত হলে জানিয়ে দেব”।
advertisement
এই প্রসঙ্গে অভিষেক বলেন, “যারা তরুণরা আছে, তাদের বলব, তৃণমূলে আসুন। যদ্দিন আমি আছি, আমি সুযোগ করে দেব”। প্রতীক-উরের যোগদান সিপিএমে কতটা প্রভাব ফেলে সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Pratikur Rahman: 'শত্রু শিবিরে যোগদান!' প্রতীক উরকে দল থেকে বহিষ্কার করল সিপিএম, ঘোষণা সেলিমের
Next Article
advertisement
TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউডের একঝাঁক মুখ, প্রাধান্য পেলেন পুরনোরাই
  • প্রতিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বিনোদন জগতের মানুষের উজ্জ্বল উপস্থিতি থাকে

  • তবে এবার সেভাবে নতুন কোনও 'টলিউড ফেস' উঠে এল না

  • বিনোদন জগতের যাঁরা যাঁরা টিকিট পেলেন তাঁরা কে কে, জানুন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement