advertisement

Ind vs Aus: শার্দুল না নভদীপ ভাবতে গিয়ে কালঘাম, আবহাওয়াই নাকি বেছে নেবে কে খেলবেন!

Last Updated:

ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)-র মধ্যে ৭ তারিখ থেকে তৃতীয় টেস্ট শুরু হবে৷এই ম্যাচে দলে ফিরছেন রোহিত শর্মা৷

#সিডনি: ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia)-র মধ্যে ৭ তারিখ থেকে তৃতীয় টেস্ট শুরু হবে৷এই ম্যাচে দলে ফিরছেন  রোহিত শর্মা৷ ভারতীয় দলে চোটের জন্য ছিটকে গিয়েছেন জোরে বোলার উমেশ যাদবও৷ তাঁর বদলে দলে আসার লড়াই দুই তরুণ বোলারের মধ্যে৷ একজন শার্দুল ঠাকুর (shardul thakur) এবং অন্যজন নভদীপ সাইনি (Navdeep Saini) ৷
এই দুই বোলারের মধ্যে কোন বোলারকে প্রথম একাদশে রাখা হবে তা নিয়ে থিঙ্কট্যাঙ্ক চিন্তাভাবনা চালাচ্ছে৷  উমেশ যাদব অত্যন্ত অভিজ্ঞ বোলার৷ এবার তার বদলি হিসেবে নভদীপ ও শার্দুলের মধ্যে লড়াই৷ ম্যানেজেমেন্টে এখনও ঐক্যমতে পৌঁছতে পারেনি সিডনি টেস্টে কে প্রথম একাদশে থাকবেন৷
কিছুদিন আগেই মুম্বইয়ের পেসার ও টেলএন্ডার ব্যাটসম্যান শার্দুল ঠাকুর সকলের পছন্দের ছিলেন৷ কিন্তু কিছু অভিজ্ঞ ক্রিকেটারের মতে অস্ট্রেলিয়ার মাঠে নিজের দুরন্ত গতি দিয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের পরাস্ত করতে পারবেন নভদীপ সাইনি৷
advertisement
advertisement
তৃতীয় জোরে বোলার হিসেবে কে আসবেন তাতে পারফরম্যান্সের পাশাপাশি আরও একটি বিষয় মাথায় রাখতে হবে তা হল সিডনির আবহাওয়া৷ তাই এই নিয়ে খানিকটা ধীরে চলো নীতিতে হাঁটছে ভারত৷ সিডনিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ খারাপ আবহাওয়ার জেরে মঙ্গলবারও পিচ ঢেকে রাখা হয়েছিল৷ বুধবার পিচ দেখার পরেই নেওয়া হবে সিদ্ধান্ত৷
যদি আকাশে মেঘ থাকে আর পিচে আর্দ্রতা থাকে তাহলে ঠাকুরের প্রথম একাদশে খেলার সম্ভবনা উজ্জ্বল হবে৷ অন্যদিকে পিচ পাটা হলে সাইনি দলে আসতে পারেন৷ নিজের দ্রুত গতির বোলিংয়ে ও পুরনো বলে রিভার্স সুইংয়ে অজি ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করতে পারেন৷ এই পরিস্থিতিতে সিডনি টেস্টে দলে আসতে পারেন নভদীপ সাইনি৷ জোরে বোলার হিসেবে ভারতের হাতে আরও একটি বিকল্প রয়েছে তিনি টি নটরাজন৷ তিনি অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত ফর্মেও ছিলেন৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus: শার্দুল না নভদীপ ভাবতে গিয়ে কালঘাম, আবহাওয়াই নাকি বেছে নেবে কে খেলবেন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement