advertisement

Ind vs WI: মুখ থুবড়ে গেল টিম ইন্ডিয়ার জয়রথ, প্রথম একদিনের ম্যাচে ওয়েস্টইন্ডিজ জিতল ৮ উইকেটে

Last Updated:

হেটমেয়ারের দারুণ ইনিংস জয় ছিনিয়ে নিয়ে গেল কোহলি ক্যাম্প থেকে

#চেন্নাই : নিজেদের টি-টোয়েন্টি সিরিজ জয়ের অক্সিজেনে বিশেষ লাভ হল না ৷ চেন্নাইতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে হারই সঙ্গী হল টিম ইন্ডিয়ার ৷ দু ওভার বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে গেল ক্যারিবিয়ান ব্রিগেড ৷
এদিন ওয়েস্টইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য ছিল ২৮৮ রান ৷ আর ৪৭. ৫ ওভারে ২ উইকেট খুইয়ে পৌঁছে যায় তারা ৷ ১০৬ বলে ১৩৯ রানের দুরন্ত ইনিংস খেলে হেটমেয়ারই ছিনিয়ে নিয়ে যায় বিরাটদের সব আশা ৷ এদিনের হেটমেয়ারের ইনিংস সাজানো ১১টি চার ৭ টি ছয় দিয়ে ৷ ১৩৩ বলে ৭৮ রানের ঝকঝকে ইনিংস হোপ ৷ তিনি এদিনের ম্যাচে অপরাজিত ছিলেন ৷ এদিন চেন্নাইতে রীতিমতো ক্লাবস্তরে ভারতীয় বোলারদের নামিয়ে আনেন হোপ ও হেটমেয়ার ৷ একটি একটি করে উইকেট পান চাহার ও শামি ৷
advertisement
এদিকে ওয়েস্টইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ৷  প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৭ রান করে ভারত ৷ দলের হয়ে দুই তরুণ ব্যাট শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ ৭০ ও ৭১ রান করেন ৷
advertisement
এদিন কেএল রাহুল , বিরাট কোহলি, রোহিত শর্মা ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন এই দুই তরুণ ৷ ৮৮ বলে ৭০ করেন শ্রেয়স ও ৬৯ বলে ৭১ রান করেন পন্থ ৷ বেশ কিছু ধরেই পন্থের ফর্ম স্ক্যানারের নিচে ৷ ফলে এই ইনিংস নিঃসন্দেহে তাঁর মনোবল অনেকটা বাড়াবে ৷ এছাড়াও মিডল অর্ডারে নেমে ৩৫ বলে ৪০ রানের ধামাকা  ইনিংস খেলেন কেদার যাদব৷ মূলত এঁদের ব্যাটে ভর দিয়েই ২৮৭ রান করে ভারত ৷ কারণ এদিন রোহিত ৩৬ করলেনও রাহুল ৬ ও কোহলি ৪ রান করেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs WI: মুখ থুবড়ে গেল টিম ইন্ডিয়ার জয়রথ, প্রথম একদিনের ম্যাচে ওয়েস্টইন্ডিজ জিতল ৮ উইকেটে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement