৬ দিনে ৩ বার করোনা পরীক্ষা, ভারতে এসে ইংল্যান্ড দলকে যেতে হবে কড়া কোয়ারেন্টাইনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারতের মাটিতে ইংল্যান্ডের লম্বা সিরিজ সফল ও সুরক্ষিতভাবে আয়োজন করার একটা বড় চ্যালেঞ্জ৷
#মুম্বই: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সিরিজের জন্য যখন খেলতে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল (England cricket TEam)৷ শ্রীলঙ্কা সফর শেষে ভারতে এসে ৬ দিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ এর ফলে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা সিরিজের আগে অনুশীলনের জন্য মাত্র ৩ দিন সময় পাবে৷ দ্য টেলিগ্রাফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি বুধবার ইংল্যান্ড দল চেন্নাইতে পৌঁছবে ৷ সেখানে চারটি টেস্ট ম্যাচের দুটি খেলা হবে৷ কিন্তু তার আগে ৬ দিন কড়াকড়িভাবে কোয়ারেন্টাইন থাকতে হবে৷
শ্রীলঙ্কা সফরে যাননি বেন স্টোকস, জোফ্রা আর্চার, রোরি -রা রবিবার রাতে ভারতে পৌঁছে গেছেন৷ তাঁরা যেহেতু আগে পৌঁছেছেন তাই জন্য তাঁরা অনুশীলনে দু দিন বেশি অর্থাৎ পাঁচদিন সময় পাবেন৷ সমস্ত ক্রিকেটারদের ভারতে আসার পর করোনা পরীক্ষা হবে ৷ মোট তিনবার করোনা পরীক্ষা হবে৷ শ্রীলঙ্কা পৌঁছনোর পর ৪৮ ঘণ্টা বাদে ইংল্যান্ডের ক্রিকেটারদের মাঠে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছিল৷ কিন্তু ভারতে আসার পর ৬ দিনে তিনবার করোনা পরীক্ষা হবে৷ শ্রীলঙ্কা পৌঁছনোর পর শুধুমাত্র মইন আলি পজিটিভ হয়েছিলেন৷
advertisement
ভারত এই প্রথম অতিমারির মধ্যে ক্রিকেট সিরিজ আয়োজন করছে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিরিজের আয়োজন অসম্ভব গুরুত্বপূর্ণ৷ কারণ এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার ওপর নির্ভর করবে আইপিএল আয়োজন৷ ২০২০ -র আইপিএল করোনা অতিমারির জেরে গতবার সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল৷ এইবার ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় অনেকবার জানিয়েছেন যে তাঁরা চান ২০২১ -র আইপিএল দেশের মাটিতেই আয়োজিত হোক৷ তার আগে ভারতের মাটিতে ইংল্যান্ডের লম্বা সিরিজ সফল ও সুরক্ষিতভাবে আয়োজন করার একটা বড় চ্যালেঞ্জ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 25, 2021 1:56 PM IST










