advertisement

পরিচারিকার আকস্মিক মৃত্যু, নিজে হাতে শেষকৃত্য করলেন গৌতম গম্ভীর

Last Updated:

ক্রিকেটার, রাজনৈতিক নেতাকে তো চেনেন, চিনে নিন মানবিক এই গম্ভীরকে

#নয়াদিল্লি: করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী লড়াই করছে ৷ যাঁরা অর্থনৈতিকভাবে পিছনের সারিতে থাকা মানুষ তাঁদের পাশে থাকার জন্য বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ৷ নরেন্দ্র মোদি জানিয়েছেন মানুষের বাড়িতে যাঁরা গার্হস্থ্যের কাজে সাহা়য্য করেন তাঁদের পাশে থাকার জন্য আহ্বান করেছেন ৷
আর গৌতম গম্ভীর যা করলেন তাতে সকলেই আবেগতাড়িত ৷ করোনা ভাইরাসের আবহে গৌতম গম্ভীরের বাড়ির পরিচারিকার মৃত্যু হয়েছে ৷ পরিচারিকার অন্তিম সংস্কারকার্যও তিনি করেন ৷
গম্ভীরের বাড়ির পরিচারিকার নাম সরস্বতী পাত্র ৷ উনি ওড়িশার বাসিন্দা ৷ অনেকদিন ধরেই এই ভদ্রমহিলা সুগার ও প্রেশারের রোগি ছিলেন ৷ কিছুদিন আগে ওনাকে অসুস্থতার কারণে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় ৷ ২১ এপ্রিল চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয় ৷
advertisement
advertisement
২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীরের ফাইনালের ইনিংস সকলেরই মনে অবিস্মরণীয় হয়ে আছে ৷ ক্রিকেটের বাইশ গজে দাপটের পর রাজনৈতিক জীবনেও দাগ কেটেছেন ৷ তিনি দিল্লির নির্বাচিত সাংসদ ৷ এবার মানুষ হিসেবেও তিনি যেভাবে নিজের পরিচারিকার শেষকৃত্য করলেন তাতে মজেছেন নেটিজেনরা ৷
নিজের পরিচারিকাকে বাড়ির সদস্যের চলে যাওয়া বলেছেন গোতি ৷ তাঁর ট্যুইটে তিনি লিখেছেন, ‘Taking care of my little one can never be domestic help. She was family. Performing her last rites was my duty. Always believed in dignity irrespective of caste, creed, religion or social status. Only way to create a better society. That’s my idea of India! Om Shanti’ অর্থাৎ আমার বাড়ির খুদেকে যে দেখে তাঁকে আমি পরিচারিকা মনে করতে পারি না , ও আমার পরিবার ৷ ওঁর শেষকৃত্য আমার কর্তব্য৷ আমি জাতি ,বর্ণ,কাজের নিরিখে কখনও কোনও বিভেদ করি না ৷ আমাদের লক্ষ্য হওয়া উচিত একটা উন্নত সমাজ তৈরি করা ৷ এটাই আমার ভারত নিয়ে ধারণা ,ওম শান্তি ৷ ’
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
পরিচারিকার আকস্মিক মৃত্যু, নিজে হাতে শেষকৃত্য করলেন গৌতম গম্ভীর
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement