advertisement

‘ভারতীয় দলে পন্থ না রাহুল’- সোজাসাপ্টা উত্তর দিলেন দীপ দাশগুপ্ত

Last Updated:

কোনও রাখঢাক না করে নিজের পছন্দ জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

#কলকাতা : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ -র সেমিফাইনালে ভারত নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ৷ তারপর থেকে আর ভারতীয় ক্রিকেটের জার্সি গায়ে খেলেননি মহেন্দ্র সিং ধোনি ৷ আশা করা হয়েছিল আইপিএল ২০২০ -তে ফের চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলে বাইশ গজে ফিরবেন মাহি ৷
কিন্তু করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছে ৷ এর জেরে টি টোয়েন্টি বিশ্বকাপেও মহেন্দ্র সিং ধোনি আর খেলবেন কিনা তা নিয়ে ঘোর অনিশ্চয়তা ৷ এই অবস্থায় একটা বড় প্রশ্ন, যদি ধোনি নাই ক্রিকেটে ফেরেন তাহলে তাঁর জায়গায় কে খেলবেন তা নিয়ে মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত ৷
advertisement
ঋষভ পন্থকে ধোনির বিকল্প হিসেবে দেখা হয়েছে , পাশাপাশি কেএল রাহুলকে অস্ট্রেলিয়া সিরিজে পরীক্ষা করে দেখা হয়েছে ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেও উইকেটের পিছনে তিনিই দায়িত্ব পালন করেছেন ৷ নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করেছিলেন কেএল রাহুল ৷ দীপ দাশগুপ্তের মতে টি টোয়েন্টি উইকেটের পিছনে ভালোই দায়িত্ব পালন করতে পারবেন কেএল রাহুল ৷
advertisement
advertisement
দীপ জানিয়েছেন, ‘আমার মনে হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে রাহুলকে বাছা উচিত ৷ কারণ ও উইকেটের পিছনে ও দায়িত্ব পালন করে পাশাপাশি ব্যাটও করে দারুণ ৷ ও কার্যকারী উইকেটরক্ষক একইসঙ্গে সক্ষম ক্রিকেটার ৷ ’
দীপ আরও বলেছেন, ‘ঋষভ পন্থকে নিয়ে লম্বা সময়ের জন্য ভাবনাচিন্তা করা উচিত ৷ ওঁর মধ্যে অনেক প্রতিভা রয়েছে ৷ ক্রিকেট দলের থিঙ্কট্যাঙ্ককে দেখতে হবে ঠিক কী করে ওঁকে সঠিক পথে পরিচালনা করা যায় ৷ ওঁকে ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলতে হবে ৷ ওঁর যা ক্ষমতা সেটার যদি সঠিক বিকাশের জায়গা না করে দেওয়া হয় তাহলে তা লজ্জাজনক হবে ৷ ’
advertisement
কেএল রাহুলকে নিয়ে তিনি বলেছেন, ‘রাহুলের মতো ক্রিকেটার যে একদিনের ক্রিকেটে পাঁচে ব্যাট করে তাঁকে নিয়ে টিম ইন্ডিয়া কী ভাবছে সেটা বোঝা যায় ৷ ও বিশ্বমানের ক্রিকেটার ৷ ও ছ নম্বর থেকে ওপেনিং সব স্লটে খেলতে পারে ৷ টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারে ওঁর স্কিল দেখলে মুগ্ধ হই৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘ভারতীয় দলে পন্থ না রাহুল’- সোজাসাপ্টা উত্তর দিলেন দীপ দাশগুপ্ত
Next Article
advertisement
Iran USA War Update:  দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
দুবাইয়ে ১০০ জন মার্কিন সেনার মৃত্যু, বড় দাবি তেহরানের! বদলা নিচ্ছে ইরানও
  • দুবাইতে মার্কিন সেনা ঘাঁটিতে হামলায় আমেরিকার মেরিন বাহিনীর ১০০ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করল ইরান৷ ইরানের খাতাম-আল আনবিয়ায় সেদেশের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদর দফতর থেকেই বিবৃতি দিয়ে এই দাবি করা হয়েছে৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement