advertisement

KKR রাখল না , তারপর যা করলেন ক্রিস লিন

Last Updated:

একাধিক তারকা ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত KKR টিম ম্যানেজমেন্টের

#কলকাতা : দিন কয়েক আগেই কেকেআর নিজেদের ১৩ জন প্লেয়ারকে রিলিজ দিয়েছে , তারমধ্যে ছিলেন ক্রিস লিনও ৷ ডিসেম্বরের ১৯ তারিখ ২০২০ মরশুমের আইপিএলের জন্য হবে নিলাম ৷ আসর বসবে কলকাতায় ৷ লিনের সঙ্গে ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকায় ছিল KKR -র একসময়ের বিশ্বস্ত সৈনিক রবীন উথাপ্পা , পীযূষ চাওলারা  ৷ লিনকে ছেড়ে দেওয়ার পিছনে কলকাতার কারণ যে ভীষণই চোটপ্রবণ প্লেয়ার এই লিন ৷ শেষবার ১৩ টি ম্যাচে খেললেও টিম ম্যানেজমেন্টের বিশ্বাস নিজের ফিটনেস লেভেলের ধারে কাছেও ছিলেন না তিনি ৷ তাই শাহরুখ খানের ম্যানেজমেন্ট কার্যত ধৈর্য্য হারিয়েই তাঁকে ছাড়ার সিদ্ধান্তে সিলমোহর দেয় ৷
এর পরেই ব্যাট হাতে ধামাকা পারফরম্যান্স ক্রিস লিনের ৷ আবুধাবিতে চলা টি ১০ লিগে নয়া রেকর্ড করে ফেললেন তিনি ৷ মারাঠা আরবিয়ান্স বনাম টিম আবুধাবি ম্যাচে ৩০ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি ৷ এর আগে এই লিগে অ্যালেক্স হলস ৩২ বলে ৮৭ রান করে T10 এ সর্বোচ্চ রানের মালিক ছিলেন ৷
advertisement
advertisement
এদিকে পীযূষ চাওলাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও কেকেআর ফ্যানদের মনে প্রশ্ন  ৷ কারণ গত মরশুেম ১০ উইকেট পেয়েছিলেন এই অভিজ্ঞ স্পিনার ৷ গত কয়েক মরশুেমর তুলনায় পারফরম্যান্সগ্রাফ কিছুটা কম হলেও একেবারে ফেলে দেওয়ার মতো নয় ৷
advertisement
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
KKR রাখল না , তারপর যা করলেন ক্রিস লিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement